News Flash

  • Home
  • Uncategorized
  • টি-২০ সিরিজ হেরেও ব়্যাঙ্কিংয়ে উঠলেন চায়নাম্যান কুলদীপ যাদব
Image

টি-২০ সিরিজ হেরেও ব়্যাঙ্কিংয়ে উঠলেন চায়নাম্যান কুলদীপ যাদব

দুবাই, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ হেরে দলগত রেটিং পয়েন্ট খোয়ালেও ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে উঠলেন চায়নাম্যান কুলদীপ যাদব৷ বোলারদের তালিকায় তিনি উঠে এসেছেন কেরিয়ারের সেরা দু’নম্বরে৷শুধু বোলারদের ব়্যাঙ্কিংয়েই নয়, ব্যাটসম্যানদের ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়েও এগিয়েছেন রোহিত শর্মা, শিখর ধাওয়ানরা৷ প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি রোহিত চলে এসেছেন সাত নম্বরে৷ প্রথম দশের দোরগোড়ায় চলে এসেছেন ধাওয়ান৷ তিনি রয়েছেন এগারো নম্বরে৷টি-২০’র দলগত ব়্যাঙ্কিংয়ে ভারত নিজেদের দ্বিতীয় স্থান ধরে রেখেছে৷ তবে ১২৬ থেকে তাদের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৪৷ শীর্ষে থাকা পাকিস্তানের (১৩৫) থেকে ভারতের রেটিং পয়েন্টের ব্যবধান এখন ১১ পয়েন্টের৷ কোহলিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে তিন নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা (১১৮)৷

কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরুর আগে বোলারদের ব়্যাঙ্কিংয়ে তিন নম্বরে ছিলেন কুলদীপ৷ নিউজিল্যন্ড সিরিজের পর ব্যক্তিগত ব়্যাংকিংয়ে এক ধাপ উঠে আসেন চায়নাম্যান স্পিনার৷ তিনি পিছনে ফেলে দেন পাকিস্তানের শাদব খানকে৷ যথারীতি এক নম্বর জায়গা ধরে রেখেছেন আফগান তারকা রশিদ খান৷ কুলদীপ উন্নতি করলেও ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ভারতের আর এক রিস্ট স্পিনার যুবেন্দ্র চাহালের৷ ৬ ধাপ নেমে তিনি চলে গিয়েছেন ১৭ নম্বরে৷ ভুবনেশ্বর কুমার ১৮ নম্বর জায়গা ধরে রেখেছেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top