News Flash

  • Home
  • Uncategorized
  • সংরক্ষণের দাবিতে ফের আন্দোলনে গুজ্জররা : বাতিল ১৪টি ট্রেন, চরম দুর্ভোগে যাত্রীরা
Image

সংরক্ষণের দাবিতে ফের আন্দোলনে গুজ্জররা : বাতিল ১৪টি ট্রেন, চরম দুর্ভোগে যাত্রীরা

জয়পুর, ৯ ফেব্রুয়ারি (হি.স.): সংরক্ষণের দাবিতে আবারও ময়দানে নেমে পড়লেন গুজ্জররা| শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া রেল অবরোধ অব্যাহত শনিবার বেলা পর্যন্ত| সংরক্ষণের দাবিতে গুজ্জরদের আন্দোলনের জেরে, পশ্চিম-সেন্ট্রাল রেলওয়ের কোটা ডিভিশনের সওয়াই মাধোপুর থেকে বায়ানা সেকশন এবং নিমোদা থেকে মালারনা ব্লক সেকশনে এখনও পর্যন্ত বাতিল করা হয়েছে ১৪টি ট্রেন| এছাড়াও ঘুরিয়ে দেওয়া হয়েছে ৪টি ট্রেন| শুক্রবারের পর শনিবার সকালেও রেললাইনের উপর বসে পড়েন সংরক্ষণের দাবিতে আন্দোলনরত গুজ্জররা| আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|


সংরক্ষণের দাবিতে শুক্রবার সন্ধ্যা থেকে কয়েকশো আন্দোলনকারী জয়পুর থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে সওয়াই মাধোপুরে রেললাইনের উপর বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন| একই ছবি ধরা পড়েছে শনিবার সকালেও| সংরক্ষণের দাবিতে আন্দোলনরত গুজ্জররা জানিয়েছেন, ‘আমাদের কাছে ভালো মুখ্যমন্ত্রী এবং ভালো প্রধানমন্ত্রী আছেন| গুজ্জর সম্প্রদায়ের দাবি শুনতে হবে উভয়কেই| গুজ্জর সম্প্রদায়ের জন্য সংরক্ষণ প্রদান করা তাঁদের পক্ষে খুব কঠিন নয়|’লাগাতার অবস্থান বিক্ষোভের কারণে রেল চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত| রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সংরক্ষণের দাবিতে গুজ্জরদের আন্দোলনের জেরে, পশ্চিম-সেন্ট্রাল রেলওয়ের কোটা ডিভিশনের সওয়াই মাধোপুর থেকে বায়ানা সেকশন এবং নিমোদা থেকে মালারনা ব্লক সেকশনে এখনও পর্যন্ত বাতিল করা হয়েছে ১৪টি ট্রেন| এছাড়াও ঘুরিয়ে দেওয়া হয়েছে ৪টি ট্রেন| এক-দু’টি নয়, ১৪টি বাতিল হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন রেল যাত্রীরা| গুজ্জররা এবার যেভাবে আন্দোলনে নেমে পড়েছেন, তাতে মনে হচ্ছে আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র হতে পারে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top