News Flash

  • Home
  • Uncategorized
  • প্যারিসে আবাসিক বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ও শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ৮ জনের
Image

প্যারিসে আবাসিক বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ও শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ৮ জনের

প্যারিস, ৫ ফেব্রুয়ারি (হি.স.): গভীর রাতে ভয়াবহ আগুন-আতঙ্ক ফ্রান্সের রাজধানী প্যারিসে| স্থানীয় সময় অনুযায়ী সোমবার গভীর রাত একটা নাগাদ দক্ষিণ-পশ্চিম প্যারিসের একটি বহুতলে ভয়াবহ আগুন লাগে| মুহূর্তের মধ্যেই বহুতলের সপ্তম ও অষ্টমতলে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টা আয়ত্তে এসেছে আগুন| প্যারিসের দমকল সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও অন্ততপক্ষে ৩১ জন কমবেশি আহত হয়েছেন| আহতদের মধ্যে দমকল কর্মীরাও রয়েছেন|

দমকলের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| কারণ, আহতদের মধ্যে দু’-একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক|প্যারিসের দমকল সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর রাত তখন একটা হবে, আচমকাইভয়াবহ আগুন লাগে দক্ষিণ-পশ্চিম প্যারিসের একটি আবাসিক বহুতলে| সেই সময় বহুতলের বাসিন্দারা ঘুমিয়েছিলেন| রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন| দমকলের ২০০টি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় মঙ্গলবার ভোরে আয়ত্তে এসেছে আগুন| তবে, ৮ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি| এছাড়াও অন্ততপক্ষে ৩১ জনকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে| নিরাপদের উদ্ধার করা সম্ভব হয়েছে ৫০ জনকে| কি কারণে আগুন লাগল আবাসিক ওই বহুতলে, তা তদন্ত করে দেখছে দমকল| প্যারিসের প্রোসিকিউটর রেমি হাইটজ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের একজন মহিলা গ্রেফতার করা হয়েছে| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top