News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি ও আরএসএস উভয়ই ব্রিটিশের অনুচর ঃ মানিক সরকার
Image

বিজেপি ও আরএসএস উভয়ই ব্রিটিশের অনুচর ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ দিন যতই এগিয়ে যাচ্ছে ততই খারাপ আসছে৷ এক বিভাজনের রীতি চালু করতে চাইছে কেন্দ্র৷ বিশেষ করে কোন কবি কোন কবিতা লিখবে, কোন কবি কোন কবিতা লিখবে না, কে কিসের মাংস খাবে, কে কিসের মাংস খাবে না- সমস্ত বিষয়ের উপরই এখন হস্তক্ষেপ আসতে শুরু করেছে৷ এসব নিয়েই আবার মারামারি হানাহানি চলছে এখন৷ দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও যখন নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে আন্দোলনে সামিল হয় সিপিএম, তখনই সিপিএমের এক সভা থেকে একথা বললেন বিরোধী দলনেতা মানিক সরকার৷
তাঁর কথায়, আমি হিন্দু, তুমি মুসলিম, আমি মুসলিম, তুমি হিন্দু- এসব নিয়েই চলছে এখন কেন্দ্রীয় রাজনীতি৷ মানুষ যাতে এ ধরনের কোনও ইস্যুতে কথা বলতে না পারে সে ব্যবস্থাই চালু হয়েছে৷ সিপিএম এসবের বিরুদ্ধে শুধু এই আন্দোলনেই থেমে থাকবে না৷

যতো দিন পর্যন্ত নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার করা হচ্ছে না, ততদিনই এধরনের আন্দোলন চলতে থাকবে৷ তিনি জানান, প্রথম থেকেই এর বিরোধীতা করে আসছিল সিপিএম৷ তারপরও কেন্দ্র লোকসভায় তা পাশ করিয়ে নিয়েছে৷ এখন রাজ্যসভায় পাশ করানোর জন্যে অপেক্ষায় রয়েছে৷ তা যদি হয়, তবে এরাজ্যের জাতি উপজাতির মধ্যে ঐক্যের বন্ধনে ফাঁটল ধরবে বলে তিনি মনে করেন৷
তিনি জানান, আসলে বিজেপি এবং আরএসএস উভয়ই তো ব্রিটিশের অনুচর৷ ব্রিটিশদের থেকে তারা এই বিভাজনের রীতি ধার করেছে৷ এটা কৌশল৷ স্বাধীনতা অন্দোলনে তাদের কোনও ভূমিকা নেই৷ তিনি বলেন, মুচলেকা দিয়ে আন্দোলনের জেল থেকে যে তারা বেরিয়েছে, ভারতবাসী তা জানে৷ এরা হিটলারের উপচর৷ সার্বিকভাবে তিনি এদিন কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেছেন৷


এদিন বাজেট নিয়ে বলেছেন, একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কেন্দ্র৷ টাকা কোথা থেকে আসবে এর কোন হিসাব নেই৷ গেলো বছর ২০১৮-১৯ এর বাজেটের কথা টেনে বলেন, যেসব ক্ষেত্রে তারা আয় বাড়বে বলে ধরে রেখেছিলেন সেসব ক্ষেত্রে তা হয়নি৷ প্রসঙ্গত, এদিনের সভায় সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মাও বক্তব্য রাখেন৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশ, বামফ্রন্টের আহ্বয়ক বিজন ধর, প্রাক্তন দুই মন্ত্রী মানিক দে ও তপন চক্রবর্তী৷ সভার আগে একটি র্যালীও সংগঠিত করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top