News Flash

  • Home
  • Uncategorized
  • ইডি-র আবেদন মঞ্জুর, আরও ছ’দিনের হেফাজতে অগাস্টা কাণ্ডের খৈতান

ইডি-র আবেদন মঞ্জুর, আরও ছ’দিনের হেফাজতে অগাস্টা কাণ্ডের খৈতান

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): অর্থ তছরূপ ও কালো টাকা রাখার মামলায় অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কাণ্ডের অন্যতম অভিযুক্ত গৌতম খৈতানকে আরও ছ’দিনের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হেফাজতে পাঠাল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| সম্প্রতি অর্থ তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এ গ্রেফতার করা হয় গৌতম খৈতানকে| দিল্লির একটি কোর্টে তোলা হলে খৈতানকে দু’দিনের জন্য ইডি-র হেফাজতে পাঠানো হয়| খৈতানকে হেফাজতে নেওয়ার জন্য শনিবার আবারও দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে আবেদন জানায় ইডি|

এদিন ইডি-র আবেদন মঞ্জুর করেছে আদালত| আরও ছ’দিনের জন্য হেফাজতে পাঠানো হয়েছে আগস্টা কাণ্ডে অভিযুক্ত গৌতম খৈতানকে|সূত্রের খবর, অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার মামলায় ধৃত ক্রিশ্চিয়ান মিশেলকে জেরা করে খৈতানের বিরুদ্ধে বেশ কিছু নতুন তথ্য পেয়েছে ইডি| সম্প্রতি খৈতানের দফতর ও কয়েকটি সম্পত্তিতে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর| ইউপিএ আমলের আগস্টা ওয়েস্টল্যান্ড চপার-সহ বিভিন্ন প্রতিরক্ষা চুক্তিতে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে খৈতানের বিরুদ্ধে| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top