News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের অপমান করা হয়েছে এই বাজেটে : বিস্ফোরক রাহুল
Image

কৃষকদের অপমান করা হয়েছে এই বাজেটে : বিস্ফোরক রাহুল

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার অন্তর্বর্তী বাজেট পেশের পর কেন্দ্রকে কটাক্ষ করে টুইট করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অসামর্থ্য এবং অহংকার নিয়ে ৫ বছরে কৃষকদের জীবন ধ্বংস করে দিয়েছে মোদী সরকার বলে কটাক্ষ করেছেন তিনি। বাজেটে কৃষকদের অপমান করা হয়েছে বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি টুইটে লিখেছেন, “প্রিয় নমো, আপনার অযোগ্যতা এবং অহঙ্কার আমাদের কৃষকদের জীবন শেষ করে দিয়েছে। রোজ ১৭ টাকা করে অনুদান দিয়ে তাঁদের অপমান করা হল।’’

এদিনের বাজেট প্রস্তাবে কৃষকদের জন্য একটি অনুদান প্রকল্পের ঘোষণা করেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযুষ গোয়েল। তিনি জানান, এখন থেকে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ স্কিমে ৫ একর এবং ৫ একরের জমির মালিকানা আছে এমন ১২ কোটি কৃষক উপকৃত হবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের বছরে ৬০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল বাজেট পেশ করার সময় জানান, যাঁদের দুই হেক্টরের কম জমি রয়েছে তাঁদের জন্য এই বিশেষ প্রকল্প। এই প্রকল্পে তিন ধাপে কৃষকদের টাকা দেওয়া হবে। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। তারই প্রেক্ষিতে ‘আখরি জুমলা বাজেট’ হ্যাশট্যাগ দিয়ে করা টুইটে কংগ্রেস সভাপতি লিখেছেন, \”এটি একটি চেন যা গত চার বছরে করা হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী দেশের সবক্ষেত্রে এভাবেই কাজ করেন। বড় ক্ষেত্রগুলিতে শুধু কাজ করেছেন, দেশের কোনও ছোট অংশে কোনও কাজ হয়নি। আপনি যদি ৩.৫ লক্ষ টাকা ক্রিস্রিন মকুব করতে না পারেন ১৫ জন কৃষককে। বছরে ৬০০০ টাকা মানে দিনে মাত্র ১৭ টাকা। এই টাকা দিয়ে কৃষকদের অপমান করা হচ্ছে। দেশের একাধিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণ, বেকারত্ব, কৃষি সমস্যা এবং রাফাল ইস্যুর কথা মাথায় রেখেই নির্বাচনে লড়াই হবে।\”

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top