News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেট নয়, বিজেপির নির্বাচনী ইস্তেহার, অভিযোগ মল্লিকার্জুন খাড়গে-র
Image

বাজেট নয়, বিজেপির নির্বাচনী ইস্তেহার, অভিযোগ মল্লিকার্জুন খাড়গে-র

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : এটা বাজেট নয়, আসলে বিজেপির নির্বাচনী ইস্তেহার। ২০১৯-এর অন্তর্বর্তীকালীন বাজেট প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে। লোকসভা ভোটের আগে ভোটারদের ঘুষ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করলেন তিনি।
বাজেট শেষে লোকসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেন, বিজেপির হাতে এবছরের মে মাস পর্যন্ত সময় আছে। তাই এসব কার্যকরী করার সময় থাকবে না। তিনি বারবার একটাই কথা বলেন, ‘সবটাই ভোটের দিকে তাকিয়ে করা হয়েছে, ভোটারদের সরাসরি ঘুষ দেওয়ার অভিযোগ তোলা যেতে পারে।’

খাড়গের বক্তব্য, গত পাঁচ বছরে বিজেপি কোন কোনও প্রতিশ্রুতি পূরণ করেছে, তা উল্লেখ করেননি পীযূষ গোয়েল। ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়নি বলেও জানান তিনি। তাঁর দাবি, পাঁচ বছরে ১০ কোটি চাকরি দেওয়ার আশ্বাসও পূরণ হয়নি। তাঁর মতে, বিজেপি ভাবছে যে তারা এইভাবেই মানুষের ভোট পাবে। কিন্তু, তাঁর আশা মানুষ বুঝব যে বিজেপি আগে তাদের বোকা বানিয়েছে। আবারও সেটাই করবে। কৃষকদের বোকা বানানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
বাজেটে কৃষকদের জন্য বলা হয়েছে, ২ হেক্টরের কম জমির মালিকদের বছরে ৬ হাজার টাকা দেওয়া হবে৷ বছরে তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি দিয়ে দেওয়া হবে৷ জোর গলায় পীযূষ গোয়েল দাবি করেন, কৃষকদের রোজগার দ্বিগুণ করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top