News Flash

  • Home
  • Uncategorized
  • একদিনের ফর্ম্যাটে দ্বিশত ম্যাচ খেলে বিশ্বরেকর্ড মিতালি রাজের
Image

একদিনের ফর্ম্যাটে দ্বিশত ম্যাচ খেলে বিশ্বরেকর্ড মিতালি রাজের

হ্যামিল্টন, ১ ফেব্রুয়ারি (হি.স.) : মিতালি রাজের মুকুটে ফের নয়া পালক যোগ হল৷ একদিনের ফর্ম্যাটে দ্বিশত ম্যাচ খেলে বিশ্বরেকর্ড গড়লেন একদিনের ম্যাচে ভারতের মহিলা দলের অধিনায়িকা মিতালি রাজ৷ শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়েন মিতালি৷তবে ব্যাট হাতে নয়, মেয়েদের ক্রিকেটে সর্বাধিক দুশোটি একদিনের ম্যাচে খেলে মাইলস্টোন গড়লেন রাজ৷ হ্যামিল্টনের সেডন পার্কে কেরিয়ারের দুশোতম একদিনের ম্যাচে নেমেছিলেন মিতালি৷ যদিও ব্যাট হাতে এদিন তাঁকে মাত্র ৯ রানে আউট হয়ে ফিরতে হয়৷ অধিনায়িকার মাইলস্টোন ম্যাচে সতীর্থরাও জয় উপহার দিতে ব্যর্থ৷ কিউয়িদের কাছে ৮উইকেটে সিরিজের শেষ ম্যাচ হারে উইমেন ইন ব্লু৷একনজরে মিতালির একদিনের ক্রিকেট কেরিয়ার-


ম্যাচ-২০০ ম্যাচে খেলেছেন ১৮০ ইনিংসে
রান-৬৬২২
সর্বোচ্চ রান- অপরাজিত ১২৫ রান
শতরান-৭টি
অর্ধশতরান-৫২টি
ব্যাটিং গড়- ৫১.৩৩
মিতালির মাইলস্টোন ম্যাচে এদিন টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড৷ কিউয়ি পেস-স্পিন ধাক্কায় শুরুটা একেবারেই ভালো করতে পারেনি ব্লু-ব্রিগেড৷ দলগত ১৩ রানে দুই ওপেনারকে হারায় ভারত৷ দীপ্তি শর্মার ৫২ রান ছাড়া কেউই এদিন বলার মতো রান পাননি৷ ব্যাটিং ধসের মুখে পড়ে ৪৪ তম ওভারে ১৪৯ রানে মিতালিদের ইনিংস গুটিয়ে যায়৷ দুই উইকেট হারিয়েই প্রয়োজনীয় এই রান তুলে নেয় নিউজিল্যান্ড৷ হ্যামিলটনে ম্যাচ হারলও আগেই সিরিজ পকেটে পুরেছিল ভারতীয় দল৷ মিতালি ব্রিগেড তিন ম্যাচের সিরিজ জিতল ২-১ ব্যবধানে৷ সিরিজে ১৯৬ রান হাঁকিয়ে সিরিজ সেরার পুরস্কার পেলেন স্মৃতি মান্ধানা৷ আগামী ৬ ফেব্রুয়ারি থেকে কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে ভারত৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top