News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশি ও ভারতীয় টাকা এবং নেশা সামগ্রী সহ আটক ২
Image

বাংলাদেশি ও ভারতীয় টাকা এবং নেশা সামগ্রী সহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএসএফ জওয়ানরা বাংলাদেশি ও ভারতীয় টাকা-সহ প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করেছেন৷ ঘটনাটি ঘটেছে কমলাসাগরের মিয়াঁপাড়া সীমান্তে৷ জানা গেছে, মিয়াঁপাড়া বিওপি-তে নিয়োজিত বিএসএফ-এর কমান্ডেন্টের নেতৃত্বে এই অভিযান হয়৷ সীমান্তের ১১০ নম্বর গেটের কাছে সাহিদ মিয়াঁর বাড়িতে হানা দেন জওয়ানরা৷ জানা গেছে, ওই বাড়িতে অভিযান চালিয়ে জওয়ানরা ২ লক্ষ ৭ হাজার বাংলাদেশি টাকা এবং ভারতীয় ১ লক্ষ ৩ হাজার টাকা উদ্ধার করেছেন৷ জানা গেছে, এই টাকাগুলি নির্দিষ্ট স্থানে পাচারের জন্য রাখা হয়েছিল৷ জানা গেছে, অভিযান মঙ্গলবার শেষ রাতে শুরু হয়েছিল৷ বুধবার গোটা দিন ও রাত চলেছে৷ অভিযানে বিএসএফ জওয়ানরা নেশার ট্যাবলেট-সহ ১০ কেজি শুকনো গাঁজাও উদ্ধার করেছেন৷

গাঁজা ও হেরোইন সহ দুর্জয়নগরে ধৃত ৪ যুবক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ অবশেষে এলাকাবাসীর চাপে পড়ে পুলিশ দুর্জয়নগর এলাকার একরটি বাড়ি থেকে প্রায় ১ কেজি গাজা সহ বেশ কিছু কোটা ভর্তি হিরোইন উদ্ধার

করেছে৷ এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে পুলিশ এক্ষেত্রে মোট ৪ জনকে আটক করেছে বলেও জানা গিয়েছে৷ এলাকাবাসী সূত্রে জানা যায়, দীত্রর্ঘিদিন যাবতই দুর্জয়নগর এলাকার বিনা দত্তদের বাড়িতে অবধ নেশার ঠেক রয়েছে বলে অভিযোগ ছিল৷ পুলিশকেও এব্যাপারে জানানো হয়েছিল৷ কিন্তু পুলিশ সেই অনুযায়ী কোনও ধরনের ব্যবস্থাই নিচ্ছিলো না৷ শেষমেশ এলাকাবাসীরাই জড়ো হয়ে বৃহস্পতিবার সকালের দিকে হানা দেয় ওই বাড়িতে৷ পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসেএদিন ১

কেজি গাঁজা সহ ছোট মাপের প্রায় ৫০টি কোটা ভর্তি হিরোইনও উদ্ধার করেন৷ একই সাথে এদিন এনসি নগর থানার পুলিশ এনডিপিএস অ্যাক্টে একটি মামলা নিয়ে সুজিত কুমার (২০), সুবীর লাল দত্ত (২০), অভিক দাস (২৪) এবং প্রাণেশ শর্মা (২৫)কে আটক করেছে৷ শুক্রবার তাদেরকে আদালতে হাজির করে রিমাণ্ডের জন্য আবেদন করা হবে বলে জানায় এনসি নগর থানার পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top