News Flash

  • Home
  • Uncategorized
  • রেগায় শ্রমদিবসের অভাব নেই জমির অপ্রতুলতায় সমস্যা হচ্ছে
Image

রেগায় শ্রমদিবসের অভাব নেই জমির অপ্রতুলতায় সমস্যা হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি ৷৷ রেগায় প্রথম দফায় যে সম্পদ তৈরি হয়েছে সেখানে পূণরায় সম্পদ সৃষ্টি করা যায় কি না সেই বিষয়ে পর্যালোচনা করে এনআইটি আগরতলা রিপোর্ট দেবে৷ তাই, গ্রামোন্নয়ন দপ্তরকে প্রথম দফায় সম্পদ সৃষ্টির তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ বুধবার মহাকরণে একথা জানিয়েছেন, উপ মুখ্যমন্ত্রী তথা গ্রামোন্নয়ন মন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ সাথে তিনি যোগ করেন, ২০১৮-১৯ অর্থ বছরের রেগায় শ্রমদিবস ২ কোটি থেকে বাড়িয়ে ৩ কোটি করেছে কেন্দ্রীয় সরকার৷


রাজ্যের জন্য রেগায় শ্রমদিবসের কোনও অভাব নেই৷ কিন্তু, সম্পদ সৃষ্টির জন্য জমির অভাব দেখা দিয়েছে৷ রেগা প্রকল্পের সূচনা লগ্ণ থেকে এখন পর্যন্ত এ রাজ্যে প্রচুর সম্পদ সৃষ্টি হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের নির্দেশে অধিকাংশ সম্পদই জিও ট্যাগিং করা হয়েছে৷ ফলে, একই জায়গায় পূনরায় রেগায় কাজ সম্ভব নয়৷ অথচ, রেগা প্রকল্পে কাজ বন্ধ করাও সম্ভব নয়৷ এ বিষয়ে গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, প্রথম দফায় যে সম্পদ তৈরি হয়েছে সেখানে পূনরায় সম্পদ সৃষ্টি সম্ভব কিনা তা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে৷ এক্ষেত্রে পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে৷ তাই, রেগা প্রকল্পের সূচনা লগ্ণ থেকে এখন পর্যন্ত যত সম্পদ সৃষ্টি হয়েছে তার তালিকা তৈরি করার জন্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে৷ গ্রামোন্নয়ন মন্ত্রীর বক্তব্য, যে সম্পদ সৃষ্টি হয়েছে সেখানে পূনরায় সম্পদ সৃষ্টির জন্য কাজ করা যায় কিনা তা পর্যালোচনা করে রিপোর্ট দিতে বলা হয়েছে এনআইটি আগরতলাকে৷ গ্রামোন্নয়ন দপ্তর রাজ্যে রেগা প্রকল্পে সৃষ্টি সম্পদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার পরই ওই পর্যালোচনার কাজ শুরু হবে৷ ওই পর্যালোচনা থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ প্রয়োজনে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সহযোগিতাও চাইবে রাজ্য সরকার৷


এদিকে, রাজ্যে রেগায় শ্রমদিবসের কোনও অভাব নেই বলে জানিয়েছেন গ্রামোন্নয়ন মন্ত্রী৷ তাঁর কথায়, ২০১৮-১৯ অর্থ বছরে রাজ্যের জন্য ২ কোটি শ্রম দিবস থেকে বাড়িয়ে ৩ কোটি শ্রম দিবস ল্যাবার বাজেটে অনুমোদিত হয়েছে৷ এখন পর্যন্ত রাজ্যে ২ কোটির অধিক শ্রমদিবস সৃষ্টি হয়েছে৷ এদিন গ্রামোন্নন মন্ত্রী রেগায় কাজ নেই বিরোধীদের এই অভিযোগের খন্ডন করেছেন৷ তাঁর কথায়, পূর্বতন সরকারের আমলে ২০১৭-১৮ অর্থ বছরে ২ কোটি ২৭ লক্ষ ৫৩ হাজার শ্রমদিবসের অনুমোদন পেয়েছিল রাজ্য৷ কিন্তু, ১ কোটি ৭৬ লক্ষ শ্রমদিবসই সৃষ্টি করা সম্ভব হয়েছে ওই অর্থ বছরে৷ সেই তুলনায় রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর চলতি ইংরেজি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত ২ কোটি ৬ লক্ষ ৭৬ হাজার শ্রমদিবস সৃষ্টি করা সম্ভব হয়েছে৷ তার মধ্যে অধিকাংশ কাজ এডিসি এলাকায় হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top