News Flash

  • Home
  • Uncategorized
  • নয়ডায় তোলাবাজি মামলা : গ্রেফতার পুলিশ ইন্সপেক্টর, ধৃত ৩ জন সাংবাদিক
Image

নয়ডায় তোলাবাজি মামলা : গ্রেফতার পুলিশ ইন্সপেক্টর, ধৃত ৩ জন সাংবাদিক

নয়ডা, ৩০ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের নয়ডায় ৮ লক্ষ টাকা ঘুষ এবং তোলাবাজি মামলায় একজন পুলিশ ইন্সপেক্টর এবং ৩ জন সাংবাদিককে গ্রেফতার করল পুলিশ| এছাড়াও ঘুষ এবং তোলাবাজি মামলায় জড়িত একজন পুলিশ ইন্সপেক্টর এখনও পলাতক| বুধবার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ভৈভব কৃষ্ণা জানিয়েছেন, ‘ঘুষ এবং তোলাবাজি মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে সেক্টর ২০ পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার (এসএইচও) মনোজ কুমার পন্তকে| তাঁকে আপাতত সাসপেন্ড করা হয়েছে| এছাড়াও গ্রেফতার করা হয়েছে ৩ জন সাংবাদিককে, যথাক্রমে সুশীল পণ্ডিত, উদিত গোয়েল এবং রমণ ঠাকুরকে| এখনও পলাতক পুলিশ ইন্সপেক্টর জয়বীর সিং|’


এসএসপি জানিয়েছেন, ২০১৮ সালের নভেম্বর মাসে দায়ের হওয়া এফআইআর থেকে নাম তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে একজন কল সেন্টার মালিকের কাছ থেকে ৮ লক্ষ টাকা নিচ্ছিলেন তারা| নয়ডার সেক্টর-২০ পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসারের দফতরে ঘুষ ও তোলা আদায়ের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে এসএইচও মনোজ কুমার পন্ত এবং ৩ জন সাংবাদিককে| এছাড়াও নগদ ৮ লক্ষ টাকা-সহ বাজেয়াপ্ত করা হয়েছে একজন সাংবাদিকেদর মার্সেডিজ গাড়ি| পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, অপর একজন সাংবাদিকের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি .৩২ বোরে পিস্তল|

Releated Posts

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা

ঢাকা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং সহযোগিতা গভীর করার বিভিন্ন উপায়…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top