News Flash

  • Home
  • Uncategorized
  • নয়া সমীকরণ, সুদীপ সকাশে প্রদ্যুৎ
Image

নয়া সমীকরণ, সুদীপ সকাশে প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি ৷৷ লোকসভা নির্বাচনের মাস কয়েক সময় বাকি রয়েছে৷ তার আগেই রাজ্যে রাজনীতির নয়া সমিকরণ প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে৷ মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণের সাথে দেখা করেছেন কংগ্রেসের সম্পাদক প্রদ্যুত কিশোর দেববর্মণ৷ এই ঘটনায় রাজ্য রাজনীতির নতুন সমীকরণ বলেই চর্চা শুরু হয়েছে৷ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিন ধরেই চলছে রাজ্যে৷ বিশেষ করে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্যে উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলগুলি মাঠে নেমে পড়েছে৷ প্রদ্যুত কিশোর দেববর্মণ এই বিলের বিরোধীতায় আসরে নেমেছেন৷ এরই মাঝে সরকারী বাসভবনে গিয়ে স্বাস্থ্য মন্ত্রীর সাথে তাঁর সাক্ষাত রাজ্য রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে৷


অবশ্য, সৌজন্যমূলক সাক্ষাতকার বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ এবং প্রদ্যুত কিশোর দেববর্মণ দুজনেই৷ কিন্তু, লোকসভা নির্বাচনের দোড়গড়ায় এই সৌজন্যমূলক সাক্ষাতকারও যথেষ্ট ইঙ্গিতবহ বলে দাবি রাজনৈতিক মহলের৷ তা বিজেপির জন্য কিছুটা চিন্তার বিষয় বলেও মনে করা হচ্ছে৷
এমনিতেই শাসক জোট আইপিএফটি বিজেপিকে নানাভাবে চিন্তায় রেখেছে৷ মঙ্গলবার খুমুলুঙে আইপিএফটি মাধববাড়ির ঘটনায় সরকারী বিরোধী অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷ ওই মিছিলে দলের সভাপতি তথা রাজস্বমন্ত্রী এন সি দেববর্মাও অংশ নিয়েছেন৷ ফলে, আইপিএফটির এই অবস্থান বিজেপিকে চাপে রাখার কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল৷
একদিকে আইপিএফটি, অন্যদিকে দলীয় নেতা তথা মন্ত্রিসভার সদস্য সুদীপ রায় বর্মণ, মঙ্গলবার বিজেপির চিন্তা কয়েকধাপ বাড়িয়েছে বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষক মহলের৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top