News Flash

  • Home
  • Uncategorized
  • মানহানি মামলায় প্রিয়া রামানিকে সমন পাতিয়ালা হাউস কোর্টের
Image

মানহানি মামলায় প্রিয়া রামানিকে সমন পাতিয়ালা হাউস কোর্টের

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি. স.) : এম জে আকবরের আনা মানহানি মামলায়, প্রিয়া রামানিকে অভিযুক্ত হিসেবে মঙ্গলবার সমন পাঠাল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। এই সমনে সাংবাদিক প্রিয়া রামানিকে আগামী ২৫ ফেব্রুয়ারি পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
প্রাক্তন জুনিয়র বিদেশমন্ত্রী এম জে আকবর \”মি টু\” আন্দোলনে নিজের বিরুদ্ধে আনা প্রিয়া রামানির অভিযোগের পাল্টা অভিযোগ করে তাঁর বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন। এদিন এই মামলায় প্রিয়া রামানিকে অভিযুক্ত হিসেবে সমন পাঠিয়েছে দিল্লির আদালত।

সাংবাদিক রামানিই প্রথম মহিলা যিনি \”মি টু\” আন্দোলন চলাকালীন এম জে আকবরের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। এরপর পাল্টা অভিযোগ করে প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানি মামলা করেন প্রাক্তন জুনিয়র বিদেশমন্ত্রী। এই মামলায় গত ১১ জানুয়ারি তিনজন সাক্ষী আদালতে নিজেদের বয়ান দেন। সব মিলিয়ে এই অপরাধমূলক মানহানির অভিযোগের মামলায় এপর্যন্ত এম জে আকবর সহ মোট সাতজন সাক্ষী বয়ান দিয়েছেন। সাক্ষীদের প্রত্যেকেই এপর্যন্ত আকবরের পক্ষে মতামত দিয়েছেন। তাঁদের বয়ানে তাঁরা জানিয়েছেন, এত বছর ধরে গড়া এম জে আকবরের এই অনবদ্য খ্যাতি এই ঘটনায় কলঙ্কিত হয়েছে। প্রচারের ফলে তাঁর খ্যাতি অনেকটাই নষ্ট হয়েছে বলেও দাবি করেছেন তাঁরা। উল্লেখ্য, সাক্ষীদের প্রত্যেকেরই আকবরের সঙ্গে বহুদিনের ঘনিষ্ঠতা রয়েছে। গত বছর অক্টোবর মাসে \”মি টু\” আন্দোলন চলাকালীন তাঁর বিরুদ্ধে প্রিয়া রামানি সহ আরও অন্যান্য মহিলাদের আনা যৌন হেনস্থার অভিযোগের পর বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এম জে আকবর। সাংবাদিক প্রিয়া রামানিকে আগামী ২৫ ফেব্রুয়ারি পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেইদিন এই মামলার পরবর্তী শুনানি হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top