News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক চাপের মুখে ৩৫ দিন পর শাটডাউন উঠল মার্কিন মুলুকে
Image

রাজনৈতিক চাপের মুখে ৩৫ দিন পর শাটডাউন উঠল মার্কিন মুলুকে

ওয়াশিংটন, ২৬ জানুয়ারি (হি.স.) : রাজনৈতিক চাপের মুখে সাময়িকভাবে শাটডাউন তুলে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩৫ দিন ধরে শাটডাউন চলার পর শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর জন্য একটি অস্থায়ী বাজেট বরাদ্দ করা হয়েছে।

এদিন সেনেট ও হাউস শাটডাউন উঠে যাওয়ার একটি বিল পাস করেছে। সেই বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্যুইট করে ট্রাম্প লেখেন, যে লকআধিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকার কেন্দ্রীয় সরকারের তিন চতুর্থাংশ কার্যক্রম পরিচালনার অর্থ বরাদ্দ করা আছে। বাকি এক চতুর্থাংশের বাজেট ফুরিয়ে যাওয়ায় অচলাবস্থা ঠেকাতে গত ২১ ডিসেম্বর নতুন অস্থায়ী বাজেট বরাদ্দ ছিল অপরিহার্য। তবে মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের বরাদ্দ প্রশ্নে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে সমঝোতা না হওয়ায় সৃষ্টি হয় ‘অচলাবস্থা’। বরাদ্দ কম পড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র সরকারের ১৫টি কেন্দ্রীয় দফতরের মধ্যে ৯টিতে তখন থেকে আংশিক শাটডাউন শুরু হয়। এর ফলে লক্ষাধিক সরকারি কর্মচারি বেতন ছাড়া কাজ বা বাধ্যতামূলক ছুটিতে ডেতে বাধ্য হয়।

কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণে ট্রাম্পের প্রস্তাবিত ৫৭০ কোটি মার্কিন ডলার অনুমোদনে সম্মত না হওয়ায় সরকারি সংস্থায় বরাদ্দের বিলে স্বাক্ষর করতে অস্বীকার করেন রিপাবলিক্যান প্রেসিডেন্ট ট্রাম্প। এই অচলাবস্তার ৩৫তম দিনে হোয়াইট হাউসের গোলাপ বাগানে ট্রাম্প বলেন, চুক্তি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রমে অর্থায়ন নিশ্চিত হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top