News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্জনগরের সুকু গৌর হত্যাকাণ্ড, গ্রেফতার এক
Image

দুর্জনগরের সুকু গৌর হত্যাকাণ্ড, গ্রেফতার এক

আগরতলা, ২৫ জানুয়ারি, (হি.স.) : তুবড়ি-বাজি মাথায় ফাটিয়ে দুর্জনগরের সুকু গৌরের হত্যার সাথে জড়িত ভুটন ধর ওরফে সমুজ্জ্বলকে পুলিশ গ্রেফতার করেছে। সুকু গৌরের হত্যার সাথে জড়িত ভুটন ধর ওরফে সমুজ্জ্বলকে পুলিশ গ্রেফতার করলেও অপর অভিযুক্ত সুবল সাহা এখনও পলাতক বলে জানা গেছে। জানা গেছে, অভিযুক্ত সমুজ্জ্বল আদালতে এসে আত্মসমর্পণ করে জামিনের জন্য প্রস্তুতি নিয়েছিল। ঠিক সেই সময় পুলিশ অভিযুক্ত সমুজ্জ্বলকে গ্রেফতার করে।

পরে তাকে আদালতে সোপর্দ করে। আদালতে ভুটন ধর ওরফে সমুজ্জ্বলকে সোপর্দ করা হলে বিচারক আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে।এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়ার।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top