News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ শিক্ষকের, অবশেষে গ্রেফতার অভিযুক্ত
Image

অন্ধ্রপ্রদেশে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ শিক্ষকের, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

হায়দরাবাদ, ২৫ জানুয়ারি (হি.স.): চলতি মাসের ২২ তারিখ (মঙ্গলবার) অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার আগিরিপল্লিতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে স্কুলের একজন শিক্ষকের বিরুদ্ধে| গত ২২ জানুয়ারির নক্ক্যারজনক ওই ঘটনায় অবশেষে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ| ৪২ বছর বয়সি ওই শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে| ধৃতকে হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার আগিরিপল্লিতে অবস্থিত একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ওই শিশুকন্যাটি| গত ২২ জানুয়ারি স্কুলের খালি ক্লাসরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বছর আটেকের ওই শিশুকন্যাকে| নক্ক্যারজনক ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে শিশুকন্যাটি| কাঁদতে কাঁদতে ওই দিন বাড়ি ফেরে ছোট্ট মেয়েটি| তার জামায় রক্তের দাগ দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের| যন্ত্রণা হচ্ছে বলে জানিয়ে মাকে গোটা বিষয়টি খুলে বলে সে|

এরপর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মেডিক্যাল পরীক্ষার পর চিকিত্সকরা জানান-যৌন নির‌্যাতন চালানো হয়েছে ছোট্ট ওই শিশুকন্যাটির সঙ্গে| এরপরই পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে| ঘটনার তদন্তে নেমে অবশেষে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করল পুলিশ|এদিকে, কৃষ্ণা জেলার ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার হায়দরাবাদে ধর্ষণের শিকার হয় ৩ বছর বয়সি একটি শিশুকন্যা| এই ঘটনায় ৩৩ বছর বয়সি একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ| ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, পকসো আইনের ৩ এবং ৪ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ| ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top