News Flash

  • Home
  • Uncategorized
  • বাগদেবীর আরাধনা, মূর্তিপাড়ায় ব্যস্ততা তুঙ্গে
Image

বাগদেবীর আরাধনা, মূর্তিপাড়ায় ব্যস্ততা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২৪ জানুয়ারি : বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে আগরতলার মূর্তিপাড়ায় ব্যস্ততা তুঙ্গে উঠেছে। আগামী ১০ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান এবং হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। মূর্তিপাড়ায়ও চলছে চরম ব্যস্ততা।এদিকে মৃৎশিল্পীরা জানিয়েছেন, মূল্যবৃদ্ধির বাজারে প্রতিমার কোনও দাম বাড়েনি। বিগত বছরগুলির মতোই প্রতিমার দাম রয়েছে।

উদয়পুরের জনৈক প্রতিমাশিল্পী জানিয়েছেন, এ বছর সর্বনিম্ন ৫০০ থেকে ১০০০ এবং সর্বোচ্চ ১৫ হাজার টাকা দাম ঠিক হয়েছে প্রতি সরস্বতী প্রতিমার। তিনি জানান, ইতিমধ্যেই বাগদেবীর মূর্তিতে রঙের প্রলেপ দেওয়া কাজ শুরু হয়েছে। অন্যদিকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও আসন্ন সরস্বতী পুজো উপলক্ষে এখন থেকে সাজগোজের সরঞ্জাম কেনাকাটা শুরু করেছে বলে বেশ কয়েকজন অভিভাবকের কাছে শোনা গেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top