News Flash

  • Home
  • Uncategorized
  • গণধলাইয়ে গুরুতর আহত মালগাড়ির চালক, এলাকায় টহল নিরাপত্তা বাহিনীর
Image

গণধলাইয়ে গুরুতর আহত মালগাড়ির চালক, এলাকায় টহল নিরাপত্তা বাহিনীর

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২৪ জানুয়ারি : মাধববাড়িতে সংঘটিত ঘটনার রেশ কাটতে না কাটতে ফের রাজ্যে ঘটল হিংসাশ্রয়ী ঘটনা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুকান্ত সরকার (৩৬) নামে এক মালগাড়ির চালক। জানা গেছে, বর্তমানে জিবি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত চালকের শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। তাঁর শরীরের আঘাত গুরুতর। তবে চিকিৎসক আশাবাদী, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন সুকান্ত সরকার। জানা গেছে, আক্রান্ত চালকের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ টিম গঠন করা হয়েছে। সেই টিম সর্বক্ষণ সুকান্ত সরকারের শারীরিক অবস্থার উপর নজর রেখে চলেছেন। বৃহস্পতিবার সকালে সুকান্ত সরকারকে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, এখনও সুকান্তের শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি, তবে তাঁরা আশাবাদী খুব তাড়াতাড়ি সুকান্ত সরকার সুস্থ হয়ে উঠবেন।

ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার রাতে সুকান্ত সরকার মালগাড়ি নিয়ে মোহনপুরের শনিতলা থেকে বিভিন্ন সামগ্রী বোঝাই করে এসরাই-এ যান। এসরাই থেকে ফেরার সময়ে বড়কাঁঠাল বাজারের সেন্ট্রাল ব্যাঙ্ক সংলগ্ন স্থানে আসতেই একটি যাত্রীবাহী অটোর ড্রাইভারকে একটু সাইড দিতে বলেন মালগাড়ির চালক সুকান্ত সরকার। সামান্য এই কথা নিয়ে সুকান্ত সরকারের সাথে তুমুল ঝগড়ায় মেতে উঠেন অটোর চালক। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যেতে থাকে। এক সময় তাদের মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায়। আচমকা অটো ড্রাইবারের সাথে আরও বেশ যুবক জুড়ে যায়। তারা সকলে একত্রিত হয়ে বেদম প্রহার করতে থাকে সুকান্ত সরকারকে। তাদের মারে গুরুতর আহত হন সুকান্ত সরকার। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে খবর পেয়ে ছুটে আসেন টিএসআরের জওয়ানরা। তাঁরা এসে সুকান্ত সরকারকে উদ্ধার করে উড়াবাড়ি টিএসআর ক্যাম্পে নিয়ে যান। কিন্তু, উত্তেজিত জনতা সেই টিএসআর ক্যাম্পে গিয়ে হানা দেয়। উত্তেজিত জনতা টিএসআর ক্যাম্প ঘেরাও করে। তারা ক্যাম্পে আক্রমণ করতে পারে সেই আশংকায় টিএসআরের জওয়ানরা সাথে সাথে এসকর্ট দিয়ে মোহনপুর হাসপাতালে নিয়ে যান সুকান্ত সরকারকে। কিন্তু তার শারীরিক অবস্থা ভালো না দেখে সেখানের চিকিৎসকরা জিবি হাসপাতালে রেফার করে দেন। তাঁকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গেছে, এখনও এলাকায় পুলিশ ও টিএসআর বাহিনীর টহলদারি চলছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top