News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসক বদলির প্রতিবাদে দামছড়ায় বনধ
Image

চিকিৎসক বদলির প্রতিবাদে দামছড়ায় বনধ

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২৩ জানুয়ারি : ডাক্তার বদলির প্রতিবাদে দামছড়ার বাজার কমিটি এবং নাগরিক সমাজ আহূত বনধ বুধবার সকাল থেকে শুরু হয়েছে। জানা গেছে, এই বনধ-এর ফলে বুধবার দামছড়া বাজারের কোনও দোকানপাট খোলেনি, হাট বা বাজারও বসেনি। রাস্তাঘাট ছিল শুনশান। জানা গেছে, এই বনধের ফলে দামছড়ার বাজার ছিল ফাঁকা। উল্লেখ্য, দামছড়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দীপঙ্কর দেববর্মাকে বদলির প্রতিবাদে বুধবার দামছড়ায় বনধের ডাক দেয় দামছড়া বাজার কমিটি এবং নাগরিক সমাজ।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসক দীপঙ্করবাবু সত্যিকারের একজন জীবন্ত ভগবান। তাঁরা মনে করেন, দীপঙ্কর দেববর্মা তাঁদের কাছে একজন ঈশ্বর। গরিব-দুঃখিদের কাছ থেকে ডা. দীপঙ্কর কোনওদিন কানাকড়ি নেননি। রাত-বিরেতে যে কোনও প্রয়োজনে কারোর কোনও অসুবিধে হলে তিনি সবসময় হাজির থাকেন। তাই ওই এলাকার মানুষের কাছে তিনি দেবতা। ফলে এমন জনদরদিকে বদলি করা যাবে না, এই দাবি বাজার কমিটির। এরই প্রতিবাদে বুধবার দামছড়ায় বনধ-এর ডাক দিয়েছিল দামছড়া বাজার কমিটি এবং নাগরিক সমাজ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top