News Flash

  • Home
  • Uncategorized
  • সকাল ৮টায় সুকলে ক্লাশ শুরুর বিষয়টি আপাতত স্থগিত
Image

সকাল ৮টায় সুকলে ক্লাশ শুরুর বিষয়টি আপাতত স্থগিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি৷৷ আজ বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর কনফারেন্স হলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের জেলা শিক্ষা আধিকারিক এবং বিদ্যালয় পরিদর্শকদের উপস্থিতিতে দপ্তরের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা সহ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ সভায় দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে, ১৮ জানুয়ারি থেকে এনসিইআরটি পাঠক্রম সংক্রান্ত শিক্ষকদের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে৷ ৫ টি রাজ্যের প্রায় চল্লিশ হাজার শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হবে৷ প্রতিটি পর্যায়ে ৫ দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, আসন্ন শিক্ষাবর্ষ থেকে সকাল ৮টা থেকে ক্লাশ শুরু করার বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে৷ এক্ষেত্রে অচিরেই কমিটি গঠন করা হবে৷

কমিটির রিপোর্টের পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ প্রতিটি বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকের অনুপাতের বিষয়টি যথাসম্ভব সরকারি গাইডট লাইন অনুসারে স্থির করা হবে৷ যেখানে শিক্ষকের স্বল্পতা রয়েছে, সেখানে শিক্ষক পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷ সরকারের এই মনোভাব শিক্ষক-শিক্ষিকাদের কাছে পৌঁছে দিতে, অচিরেই রাজ্যের সকল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে শিক্ষক কনভেনশন করার উদ্যোগ গ্রহণ করক্কার জন্য দপ্তরকে নির্দেশ দেন তিনি৷ শিক্ষামন্ত্রী বলেন, সাক্ষরতা কর্মসূচিকে পাইলট প্রজেক্ট হিসাবে নতুন আঙিহগকে শুরু করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে৷ বিদ্যালয় পরিদর্শত্রনের কাজ আগামী দিনেও বজায় থাকবে বলে সভায় জানান তিনি৷
এছাড়া, আলোচনা সবায় জানানো হয়, প্রায় সব সুকলেই এনসিইআরটি পাঠ্যক্রমের বই দেওয়া শুরু হয়ে গেছে৷ সভায় রাজ্যের ১৪টি ইংলিশ মিডিয়াম সুকল গঠন করার দাবি রয়েছে বলেও জানানো হয়৷ সব বিদ্যালেয়েই ইউনিফর্ম গ্র্যান্ট দেওয়া হয়ে গেছে৷ এছাড়া, সবাতে সমগ্র শিক্ষা অভিযান, মিড ডে মিল ইত্যাদি নিয়েও আলোচনা করা হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top