News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার পথে চুড়াইবাড়িতে আটক ত্রিশজন রোহিঙ্গা
Image

আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার পথে চুড়াইবাড়িতে আটক ত্রিশজন রোহিঙ্গা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি ৷৷ আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার পথে চুড়াইবাড়িতে ধরা পড়েছে ত্রিশজন রোহিঙ্গা৷ তারা এএস-২৫-সিসি- ৮৬৮৫ নম্বরের একটি বাসে করে তারা গুয়াহাটি যাচ্ছিল৷ তারা জম্মু কাশ্মীরে ছিল৷ কলকাতার জনৈক রাজু নামে এক যুবক তাদের আগরতলায় নিয়ে আসে কাজের জন্য৷ আগরতলায় একটি হোটেলে তারা তিনদিন অবস্থান করে৷ পরে তারা গুয়হাটির উদ্দেশ্যে যাত্রা করে৷


আন্তঃরাজ্য সীমান্ত টপকে অসম প্রবেশ করে চোরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়েছে ৩০ রোহিঙ্গা অনুপ্রবেশকারী৷ এরা ত্রিপুরার বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছে বলে মনে করছেন বাজারিছড়া থানার ওসি গৌতম ভট্টাচার্য৷ এখবর লেদ্ধখা পর্যন্ত বিস্তারিত তথ্য জানাতে পারেননি পুলিশের অফিসাররা৷ উল্লেখ্য, ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে প্রচুর রোহিঙ্গা জড়ো হয়েছে দেখে এপারে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছিল৷ আশঙ্কা করা হচ্ছে, শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে রোহিঙ্গা শরণার্থীরা ভারতের ত্রিপুরা ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা চালাবে৷ আজ ধৃত ৩০ রোহিঙ্গা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে তা এখনও স্পষ্ট নয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top