News Flash

  • Home
  • Uncategorized
  • এনসিইআরটি পাঠ্যক্রম চালুর পূর্বে শিক্ষকদের নিয়ে র্যালী করার উদ্যোগ নিচ্ছে দপ্তর
Image

এনসিইআরটি পাঠ্যক্রম চালুর পূর্বে শিক্ষকদের নিয়ে র্যালী করার উদ্যোগ নিচ্ছে দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ এনসিইআরটি সিলেবাস চালু করার পূর্বে বিদ্যালয় শিক্ষা দপ্তর আগরতলায় শিক্ষকদের নিয়ে একটি র্যালীর আয়োজন করবে বলে জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ রবিবার আগরতলায় ত্রিপুরা গভঃ এডুকেশন অফিসার্স এসোসিয়েশন এবং ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী৷ এই সেমিনারে মূল বিষয় হচ্ছে বিদ্যালয়ে শিক্ষায় এনসিইআরটি সিলেবাস কার্যকর৷ মহারাণী তুলসীবতী বালিকা সুকলে এই সেমিনারের আয়োজন করা হয়৷ সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশ দিনে দিনে আধুনিক হচ্ছে৷ সেই সাথে সাযুজ্য রেখে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করে তোলা হচ্ছে৷ তিনি গভীর উদ্বেগের সঙ্গে বলেন, ত্রিপুরায় যেখানে সাক্ষরতার হার ৯৭ শতাংশ সেখানে এরাজ্যের ছেলেমেয়েরা সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের হার অত্যন্ত নগন্য৷

তিনি এথেকে বেরিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন৷ তিনি বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে৷ শিক্ষার পরিকাঠামো যেমন উন্নত করা হবে তেমনি শিক্ষা পদ্ধতিতেও আধুনিকতার ছোঁয়া থাকবে৷ তবে, এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তাঁরাই পারেন শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে, গুণগত শিক্ষা দিতে৷ যাতে করে এরোজ্যের ছেলেমেয়েরাও সর্বভারতীয় স্তরে যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারে৷ তিনি বলেন, শিক্ষা দপ্তর এসসিইআরটি এবং এনসিইআরটির সাথে আলোচনা করছে রাজ্যে আধুনিক টিচার্স ডায়রী চালু করার জন্য, যাতে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়৷

Releated Posts

অনুমতি ছাড়া অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা, সরকারি ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা বিবেচনা

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top