News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনিয়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার
Image

বিলোনিয়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার

বিলোনিয়া (ত্রিপুরা), ১৯ জানুয়ারি (হি.স.) : পৌষ মাসের হাড়কাঁপানো ঠাণ্ডার হাত থেকে রক্ষা পেতে ৬৫ বছরের এক বৃদ্ধা তাঁর বাড়ির উঠোনে আগুন জ্বালিয়ে শরীর গরম করছিলেন। আগুনের তাপ নিতে গিয়ে আচমকা আরতী দেবী নামের জনৈক বৃদ্ধার শরীরে আগুন ধরে যায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ জেলার বিলোনিয়ার পিআর বাড়ি থানার অধীন সিদ্ধিনগর দাসপাড়ায়। জানা গেছে, শুক্রবার আরতি দাস নামের জনৈক বৃদ্ধা তাঁর বাড়ির উঠোনে বসে আগুনের তাপ নিচ্ছিলেন। সে সময় বাড়িতে বাঁদর পড়েছে দেখে তাদের তাড়াতে উঠে দাঁড়ান তিনি।

সে সময় বাঁদর তাড়াতে গিয়ে তাঁর পরনের কাপড়ে আগুন লেগে যায়। দেখতে দেখতে বৃদ্ধার সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে। বৃদ্ধার চিৎকার শুনে আশপাশ থেকে লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে আগুনে বৃদ্ধার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। অবস্থা খারাপ দেখে বিলোনিয়া হাসপাতালের চিকিৎসকরা অগ্নিদগ্ধাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেন। সঙ্গে সঙ্গে আরতি দেবীকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আরতি দেবী মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top