News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনে নৈতিক পরাজয় এড়াতেই আওয়ামি লিগের বিজয় উৎসব, মনে করেন মির্জা ফখরুল
Image

নির্বাচনে নৈতিক পরাজয় এড়াতেই আওয়ামি লিগের বিজয় উৎসব, মনে করেন মির্জা ফখরুল

ঢাকা ১৯ জানুয়ারি (হি.স.) : আওয়ামি লিগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের উৎসব উদযাপন করছে শনিবার । কাকতালীয়ভাবে আজ বিএনপির প্রতিষ্ঠাতা প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনাশাসক জিয়াউর রহমানের জন্মদিন। বিএনপি পালন করছে জিয়ার জন্মদিন । বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির আজ সকালে ঢাকায় চন্দ্রিমা উদ্যানে নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৈতিক পরাজয় ঢাকতেই আওয়ামি লিগ বিজয় উৎসবের আয়োজন করেছে। এ বিজয় উৎসবের মাধ্যমে আওয়ামি লিগ জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চায়। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে দলের কোনও টানাপোড়েন নেই। এ ব্যাপারে দলের বিরোধী পক্ষ থেকে যা বলা হচ্ছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।


বিএনপি মহাসচিব বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামি লিগেরই পরাজয় হয়েছে। কীভাবে ভোট ডাকাতি হয়েছে, তা দেশের মানুষ দেখেছে। এই ভোট ডাকাতির পর বিজয় উৎসব করা বা আনন্দ করার কোনও মানে হয় না। এ মুহূর্তে বিএনপির করণীয় কী হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি কর্মসূচির মধ্যেই আছে । সাধারণ মানুষ ৩০ ডিসেম্বরের ঘটনা প্রত্যক্ষ করেছে। মানুষকেও তার জায়গা থেকে প্রতিহত করতে হবে । বিএনপি এই জোচ্চুরি নির্বাচনের বিরুদ্ধে কর্মসূচি পালন করবে । দলীয় ফোরামে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ।অন্যদিকে, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির নেতৃত্বে পরিবর্তন চেয়েছেন দলের দুই জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ। দলের পুনর্গঠন ও পরিবর্তনের কথা বলেন তাঁরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বাস্তবতায় কাউন্সিল ডেকে দলের নেতৃত্ব পুনর্গঠনের প্রস্তাব করেন এই দুই নেতা। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ঘুরে দাঁড়াতে হলে দলকে পুনর্গঠন করতে হবে। নেতা-কর্মীদের মামলা থেকে পরিত্রাণ ও কারাগার থেকে মুক্ত করতে হবে এবং তাঁদের পুনর্বাসন করতে হবে। কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্গঠন করতে হবে। নির্বাচনে পরীক্ষিত নেতা-কর্মীদের সামনে আনতে হবে।
স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, যারা দলের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করেছেন, তাদের সামনে এনে পুনর্গঠন করতে হবে। দরকার হলে আমরা সামনে থেকে সরে যাব।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top