News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইতে ডান্সবার নিয়ম-শিথিল করল সুপ্রিম কোর্ট : ব্যবহার করা যাবে অর্কেস্ট্রা, ছড়ানো যাবে না টাকা
Image

মুম্বইতে ডান্সবার নিয়ম-শিথিল করল সুপ্রিম কোর্ট : ব্যবহার করা যাবে অর্কেস্ট্রা, ছড়ানো যাবে না টাকা

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): বাণিজ্যনগরী মুম্বই এবং মহারাষ্ট্রের অন্যান্য শহরের ডান্সবারে মহারাষ্ট্র সরকার দ্বারা জারি করা নির্দেশিকা কিছুটা শিথিল করল সুপ্রিম কোর্ট| ডান্সবারে থাকতেই পারে অর্কেস্ট্রা ব্যান্ড| দেওয়া যাবে টিপস| কিন্তু, বারের মধ্যে টাকা অথবা কয়েন ছড়ানো যাবে না| বৃহস্পতিবার এমনই জানাল সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালতের মতে, ডান্সবারে পুরোপুরি নিষেধাজ্ঞা থাকতে পারে না| মহারাষ্ট্র সরকার যে পরিমাণে কড়াকড়ি করেছিল ডান্সবারের লাইসেন্স পাওয়ার জন্য, বৃহস্পতিবার সেই কড়াকড়ির অধিকাংশই নাকোচ করে দিয়েছে সর্বোচ্চ আদালত|

এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, অযৌক্তিক নিয়ম নিষেধের ভিত্তিতে ডান্সবারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার কোনও যৌক্তিকতা নেই| ২০০৫ সালের পর থেকে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনও লাইসেন্স প্রদান করা হয়নি| কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে, তবে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার কোনও যৌক্তিকতা নেই| রায়ে এও বলা হয়েছে, ডান্সবারের যেখানে মানুষ বসেন এবং পানীয় পরিবেশন করা হয় সেখান থেকে নাচের মঞ্চ আলাদা করার কোনও প্রয়োজন নেই| শীর্ষ আদালত আরও জানিয়েছে, টিপস দেওয়ার নামে টাকা ওড়ানো অথবা ছুঁড়ে দেওয়া কোনওটাই করা যাবে না বারের ভিতরে| তবে, অর্কেস্ট্রা ব্যান্ড থাকতেই পারে| দেওয়া যেতে পারে টিপস| মহারাষ্ট্র সরকার ডান্সবারের ভিতর মদ পরিবেশনের উপরও নিষেধাজ্ঞা জারি করেছিল, তাও বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট| তবে, রাজ্য সরকারের সিদ্ধান্তে সায় দিয়ে ডান্সবার খোলার সময়সীমা সন্ধ্যা ছ’টা থেকে রাত ১১.৩০ মিনিট পর্যন্তই রাখা হল|এছাড়াও মুম্বইয়ের ডান্সবারে সিসিটিভি ক্যামেরা বসানোর শর্ত আরোপ করেছিল মহারাষ্ট্র সরকার| এদিন সেই শর্তও খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| শীর্ষ আদালতের মতে, সিসিটিভি ক্যামেরা আদতে গোপনীয়তা নষ্ট করবে| একজন সত্ চরিত্রের কি না তা সহজে বোঝা সম্ভব নয়|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top