News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থনৈতিক অবরোধ সৃষ্টির চেষ্টা করছে রাজ্য সরকার ঃ বামফ্রন্ট
Image

অর্থনৈতিক অবরোধ সৃষ্টির চেষ্টা করছে রাজ্য সরকার ঃ বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ বিজেপি আইপিএফটি জোট সরকার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ক্ষমতার উপর অনৈতিকভাবে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ এনেছে বামফ্রন্ট কমিটি৷ বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর বুধবার আযোজিত এক সাংবাদিক সম্মেলনে এই গুরুতর অভিযোগ করেন৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদকে বাজেট অনুযায়ী টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে৷ বিজেপি -আইপিএফটি জোট সরকার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার উন্নয়ন এবং উপজাতিদের জন্য মায়াকান্না কেদে রাজ্যের ক্ষমতায় এসেছে৷ ক্ষমতায় আসার পর ত্রিপুরা স্ব-শাসিত করছে বলে অভিযোগ এনেছে বামফ্রন্ট৷

বামফ্রন্টের আহ্বায় বুধবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ তিনি বলেন রাজ্যের জাতি ও উপজাতির মৈত্রী সেতু এবং রক্ষাকবচ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের প্রতি অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার৷ এ ধরনের কার্যকলাপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বামফ্রন্ট৷ বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর এ বিষয়ে তথ্য দিতে গিয়ে বলেন ২০১৫-১৬ অর্থবছরের জন্য বরাদ্দ ছিল ২৬০ কোটি টাকা, ২০১৬-১৭ সালের জন্য বরাদ্দ ছিল ৫৮ হাজার ৫২৮ কোটি টাকা, ২০১৭-১৮ সালের জন্য বরাদ্দ ছিল ১৫৭ কোটি টাকা৷ ২০১৮-১৯ সালের জন্য বরাদ্দ রাখা হযেছে ১১৭ কোটি টাকা৷ রাজ্য সরকার চারটি কিস্তিতে এদের প্রাপ্য টাকা মিটিয়ে দিয়ে থাকে৷ কিন্তু বর্তমান সরকার এক্ষেত্রে চরম বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন বিজনবাবু৷ তিনি বলেন, চলতি অর্থ বছরের প্রায় শেষের পথে হলেও রাজ্য সরকার এডিসি প্রশাসনকে ৯৫ কোটি ৩৮ লক্ষ ২৩ হাজার টাকা মঞ্জুর করছে না৷ করের শেয়ারের টাকাও দিচ্ছে না বলে অভিযোগ৷ অবিলম্বে রাজ্য সরকার যাতে এডিসি প্রশাসনকে প্রেয়োজনীয় অর্থ বরাদ্দ দেয় তার দাবী জানিয়েছে বামফ্রন্ট৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top