News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থ কমিশনের কর্মকর্তারা এলেন গুচ্ছ দাবী জানাবে রাজ্য সরকার
Image

অর্থ কমিশনের কর্মকর্তারা এলেন গুচ্ছ দাবী জানাবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ তিন দিনের রাজ্য সফরে এলেন পঞ্চদশ অর্থ কমিশনের কর্মকর্র্তরা৷ চেয়ারম্যান এন কে সিংহের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল বুধবার সকালের বিমানে আগরতলা এসে পৌঁছান৷ দুপুরে রাজ্য অতিথিশালায় শুরু হয় বৈঠক৷ শুরুতেই পঞ্চায়েত রাজ ইনস্টিটিউট এর সঙ্গে বৈঠক করেন পঞ্চদশ অর্থ কমিশনের সদস্যরা৷ এরপর বৈঠক হয় পুর ও নগর সংস্থাগুলির সঙ্গে৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের সঙেগও বৈঠক করেন অর্থ কমিশনের প্রতিধিদেলর সদস্যরা৷ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং শিল্প বাণিজ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হয় পঞ্চদশ অর্থ কমিশনের প্রতিনিধি দলটি৷ এদিকে, রাজ্য সরকারের তরফ থেকে অর্থ কমিশনের কাছে ১০৭৭১৪৮৩ কোটি টাকার প্রস্তাব দেওয়া হবে৷ মূলত এই বরাদ্দের দাবী হচ্ছে খরচের জন্য আগামী টাকা প্রদান৷ আগামীকাল মহাকরণে অর্থ কমিশনের সামনে তা আবারও তুলে ধরা হবে৷ মুখ্যসচিব পাওয়ার পয়েন্টের মাধ্যমে তা তুলে ধরবেন৷

উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যরা, প্রধান সচিবগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারীকরা৷ জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে করের শেয়ার ৪২ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার দাবী জানাবেন৷ তাছাড়া এডিসির জন্য ৭৮৮ শতাংশ অর্থ বরাদ্দের যে ধারা চলে আসছে তা বাড়িয়ে ১০ শতাংশ করার দাবী জানানো হবে৷
রাজ্য সফরকালে পঞ্চাযেত রাজ ইনস্টিটিউট, পুর ও নগর উন্নয়ন সংস্থা এবং ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের কর্মকর্র্ত, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও শিল্প বাণিজ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন কমিশনের প্রতিনিধি দলটি৷ রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিযে বৈঠকে আলোকপাত করা হয়৷ রাজ্যে পঞ্চায়েত এর কাজ কর্মের ভূমিকায় অর্থ কমিশন অসন্তোষ ব্যক্ত করেছে৷ অর্থ কমিশনের প্রতিনিধি দলের মতে ১২টি নির্দিষ্ট বিকেন্দ্রীকরণ কর্মসূচির মধ্যে ত্রিপুরা পঞ্চায়েত রাজ ইনস্টিটিউটগুলি মাত্র কয়েকটি সম্পন্ন করতে সক্ষম হয়েছে৷ অর্থ কমিশন গুরুত্বের সাথে মনে করে যে, অর্থ ও কর্মসূচি বিকেন্দ্রীকরণের বিষয়টিকে আরও দ্রুততার সাথে সম্পন্ন করা উচিত৷ অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে সাংবিধানিক শর্তগুলো পূরণ করা প্রয়োজন বলে মনে করেন পঞ্চদশ অর্থ কমিশন৷ নগর উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে অর্থ কমিশনের বৈঠক ছিল তথ্যসমৃদ্ধ৷ পঞ্চদশ কমিশনের মতে এই সংস্থাগুলিকে স্বনির্ভর এবং যথোপযুক্ত করে গড়ে তোলারক ক্ষেত্রে যথেষ্ট দীর্ঘসূত্রিতা পরিলক্ষিত হয়েছে৷ উল্লেখ্য ত্রিপুরায় বছরে প্রায় আট মাস বৃষ্টিপাত হয়৷ ফলে পরিকাঠামোগত প্রকল্প সমূহ বাস্তবায়ন করা বিশেষ চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়ায়৷ বড় বড় শহরগুলির ক্ষেত্রে উপযুক্ত মাস্টার প্ল্যান না থাকাটাও বড় অপূর্ণতা বলে কমিশনের সদস্যরা অভিমত ব্যক্ত করেছেন৷ কমিশনের মতে রাজ্য সরকারের উচিত এই মাস্টারপ্ল্যানগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করা৷ কাজের গতি আরও কিভাবে দ্রুত ত্বরান্বিত করা যায় সে বিষয়ে গুরুত্ব দিতে বলেছেন পঞ্চদশ অর্থ কমিশন৷ সরকারের অর্থনীতি, আইনি ও প্রশাসনিক স্বার্থ রক্ষার অন্যতম প্রতিষ্ঠান হল ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top