News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক খুনে দোষীসাব্যস্ত রাম রহিম ও তার ৩ জন ঘনিষ্ঠ, সাজা ঘোষণা ১৭ জানুয়ারি
Image

সাংবাদিক খুনে দোষীসাব্যস্ত রাম রহিম ও তার ৩ জন ঘনিষ্ঠ, সাজা ঘোষণা ১৭ জানুয়ারি

পাঁচকুলা (হরিয়ানা), ১৬ জানুয়ারি (হি.স.): ধর্ষণের পর সাংবাদিক হত্যা মামলায়ও দোষী সাব্যস্ত হয়েছেন স্বঘোষিত গডম্যান গুরমিত রাম রহিম সিং। সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলায় গত ১১ জানুয়ারি ডেরা সচ্চা সৌদা প্রধান স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করেছে হরিয়ানার পাঁচকুলার বিশেষ সিবিআই আদালতে। রাম রহিম ছাড়াও দোষীসাব্যস্ত করা করা হয়েছে আরও ৩ জন অভিযুক্ত, যথাক্রমে কুলদীপ সিং, নির্মল সিং এবং কৃষাণ লালকে। এই মামলার সাজা ঘোষণা হবে ১৭ জানুয়ারি,বৃহস্পতিবার| ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাজা ঘোষণা করবে বিশেষ সিবিআই আদালত।

২০০২ সালে সংবাদপত্রে গুরমিত রাম রহিমের বিরুদ্ধে লেখার কারণেই খুন হতে হয়েছিল সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে| সিরসায় ডেরা সচ্চ সৌদার হেডকোয়ার্টারে মহিলাদের প্রতি নিগ্রহ নিয়ে লেখালেখি করেছিলেন ‘পুরা সচ’ সংবাদপত্রের সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি| ওই বছরের অক্টোবর মাসে বাড়ির কাছেই গুলি করে খুন করা হয় সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে| ২০০৩ সালে এই খুনের ঘটনায় মামলা দায়ের হয়| ২০০৬ সালে মামলার তদন্তভার নেয় সিবিআই| এই মামলায় মূল চক্রান্তকারী হিসেবে রাম রহিমের নাম উল্লেখ করা হয়|অবশেষে গত ১১ জানুয়ারি সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলায় দোষীসাব্যস্ত করা হয় ডেরা সচ্চা সৌদা প্রধান স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-সহ ৪ জন অভিযুক্ত| উল্লেখ্য, ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং দুই মহিলাকে ধর্ষণের ঘটনায়ও সাজাপ্রাপ্ত| ২০ বছরের কারাদণ্ড হয়েছে তার| বর্তমানে রোহতকের সুনারিয়া জেলে তিনি বন্দী রয়েছেন| 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top