News Flash

  • Home
  • Uncategorized
  • ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল পুরস্কারে সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল পুরস্কারে সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনবদ্য নেতৃত্ব প্রদান, দেশের প্রতি স্বার্থহীন সেবার জন্যই তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানা গিয়েছে।পুরস্কারের মানপত্রে লেখা হয়েছে, ‘তাঁর নেতৃত্বে দেশ আর্থিক, সমাজিক এবং প্রযুক্তিগত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তাঁর জন্যই ভারত এখন উদ্ভাবন এবং উৎপাদনের কেন্দ্র হয়ে উঠেছে। তথ্যপ্রযুক্তি, আর্থিক এবং পেশাদারি ক্ষেত্রে আন্তর্জাতিক হ্যাবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শিতার ফলে ভারতে ডিজিট্যাল বিপ্লব ঘটেছে। যেমন সামাজিক এবং আর্থিক অন্তভুক্তির ক্ষেত্রে আধার কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

নতুন উদ্যোগপতি তৈরি করার পাশাপাশি পরিকাঠামোগত উন্নতি এবং ইজ অফ ডুয়েনিং বিজনেজের ক্ষেত্রে উল্লেখজনক কাজ হয়েছে। মেক ইন ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া, ডিজিট্যাল ইন্ডিয়া এবং স্বচ্ছ ভারতের মতো পদক্ষেপ নেওয়ার ফলে ভারত উদ্যোগপতিদের পছন্দের জায়গায় পরিণত হয়েছে।’প্রসঙ্গত, নর্থওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের, ক্যালগ স্কুল অফ মেনেজমেন্টের প্রখ্যাত অধ্যাপক ফিলিপ কোটলার এই পুরস্কার করে থাকেন। তিনি অসুস্থ হওয়ায় তাঁর জায়গায় আমেরিকার জর্জিয়ার এমোরয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জগদীশ শেঠ প্রধানমন্ত্রীর হাতে পুরস্কারটি তুলে দেন। রাজধানী দিল্লির ৭ লোককল্যাণ মার্গের নিজের বাসভবনে পুরস্কারটি গ্রহণ করেন প্রধানমন্ত্রী। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top