News Flash

  • Home
  • Uncategorized
  • দল ভাঙানো নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলল বিজেপি
Image

দল ভাঙানো নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলল বিজেপি

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : দল ভাঙানোর অভিযোগে এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর বিরুদ্ধে সরব করলেন বর্ষীয়ান বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা।
সোমবার বর্ষীয়ান এই রাজনীতিবিদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা বলেন, ‘আপনারা যা শুনেছেন তা জেডি(এস) এবং কংগ্রেসে মধ্যে হওয়া ঘটনা। আমরা নিজেদের বিধায়কদের উদ্দীপ্ত করার কাজে ব্যস্ত। আমরা কোনও দল ভাঙাতে চাইছি না। মন্ত্রীত্ব দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রী (কুমারস্বামী) এখন আমাদের বিধায়কদের ভাঙাতে চাইছে।

‘বিতর্কে সূত্রপাত হয় যখন কংগ্রেস নেতা তথা রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী ডি কে শিবকুমার দাবি করেন যে বিজেপি কয়েক জন কংগ্রেস বিধায়ককে ভাঙাতে চাইছে। আর এরপরেই শুরু হয় জোর রাজনৈতিক বিতর্ক। পাশাপাশি কর্ণাটকের তিন কংগ্রেস বিধায়কের মুম্বই সফর নিয়েও তৈরি হয় জল্পনা। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা কৃষ্ণা বাইরা গৌডা দাবি করেছেন, ঘোড়া কেনাবেচা করে রাজ্যের কংগ্রেস-জেডি(এস) সরকারকে ফেলতে চাইছে বিজেপি। যদিও বিজেপির তরফ থেকে এই দাবি খারিজ করে দেয়। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top