News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভাল ফল করবে বিজেপি : মুক্তার আব্বাস নাকভি
Image

লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভাল ফল করবে বিজেপি : মুক্তার আব্বাস নাকভি

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভাল ফল করার ক্ষেত্রে আশাবাদী কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। পাশাপাশি সার্বিক ভাবে গোটা দেশে ভাল ফল করার ক্ষেত্রেও আশাবাদী তিনি।শনিবার লখনউয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করে মায়াবাতী এবং অখিলেশ জানিয়েছেন, লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৩৮টি আসনে লড়বে বহুজন সমাজ পার্টি এবং ৩৮টি আসনে লড়বে সমাজবাদী পার্টি| অন্যান্য রাজনৈতিক দলের জন্য দু’টি আসন ছেড়ে দেওয়া হয়েছে| আমেঠি এবং রায়বরেলি লোকসভা আসন কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে| এ প্রসঙ্গে রবিবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বলেন, ‘এইরকমের জোট হওয়া থেকে এটা প্রমাণিত এই সব দলগুলির একা লড়াই করার কোনও ক্ষমতা নেই।

তাই জোট বেঁধেছে।’ কংগ্রেসকে ঠেস দিয়ে তিনি বলেন, কংগ্রেসের অতিবড় সমর্থকও উত্তরপ্রদেশে দলের ভাল ফল করার ক্ষেত্রে আশাবাদী নয়। এই যদি কংগ্রেস সমর্থকদের হাল, তখন ভেবে দেখুন উত্তরপ্রদেশবাসী কি মনে করছে।’ এদিন রাজধানী দিল্লির বাবা খরগ সিং মার্গে হুনার হাটের উদ্বোধন করতে আসেন মুক্তার আব্বাস নাকভি | এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও । সেখানে দুই নেতাই নিশ্চিত হয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ্য নেতৃত্বে বিজেপি এবং এনডিএ কেন্দ্রে ফের ক্ষমতায় আসতে চলেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top