News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিআই-এর অতিরিক্ত অধিকর্তার দায়িত্বভার বুঝে নিলেন এম নাগেশ্বর রাও, অলোক বর্মার সমস্ত নির্দেশ প্রত্যাহার
Image

সিবিআই-এর অতিরিক্ত অধিকর্তার দায়িত্বভার বুঝে নিলেন এম নাগেশ্বর রাও, অলোক বর্মার সমস্ত নির্দেশ প্রত্যাহার

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): আবারও ফিরে পেলেন দায়িত্ব| সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর অতিরিক্ত ডিরেক্টর হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন এম নাগেশ্বর রাও| সুপ্রিম কোর্টের রায়ে ক্ষমতা ফিরে পাওয়ার পরও ক্ষমতাচ্যুত হয়েছেন অলোক বর্মা| বৃহস্পতিবারই অলোক বর্মাকে সিবিআই ডিরেক্টর পদ থেকে সরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন হোমগার্ড, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্তার পদে বসানো হয়েছে| সিবিআই-এর ডিরেক্টর পদ থেকে অলোক বর্মা সরে যাওয়ার একদিন পরই, শুক্রবার সিবিআই-এর অতিরিক্ত অধিকর্তা হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন এম নাগেশ্বর রাও|


কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ডিরেক্টর নিয়োগ না হওয়া পর্যন্ত আগের মতোই সিবিআই অধিকর্তা হিসেবে কাজের দেখভাল করবেন অতিরিক্ত ডিরেক্টর এম নাগেশ্বর রাও| পাশাপাশি সিবিআই-এর অতিরিক্ত অধিকর্তার দায়িত্ব নেওয়ার পরই অলোক বর্মার সমস্ত নির্দেশ প্রত্যাহার করেছেন এম নাগেশ্বর রাও| উল্লেখ্য, সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা পরস্পরের প্রতি দুর্নীতির অভিযোগ এনেছিলেন| ওই পরিস্থিতিতে ২০১৮ সালের ২৩ অক্টোবর মধ্যরাতে দু’জনকেই ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার| সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল নাগেশ্বর রাওকে| আচমকা ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অলোক বর্মা| শীর্ষ আদালতের নির্দেশে অলোক বর্মার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে তদন্তভার দেওয়া হয়েছিল সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-কে| গত মঙ্গলবার শীর্ষ আদালত জানায়, অলোক বর্মাকে পুনরায় সিবিআই ডিরেক্টর পদে ফিরিয়ে আনতে হবে| সুপ্রিম কোর্টের রায়ের পরবর্তী দিনই বুধবার সকালে সিবিআই অধিকর্তার দায়িত্ব বুঝে নেন অলোক বর্মা|সিবিআই অধিকর্তার দায়িত্ব ভার বুঝে নেওয়ার পরই বেশ কিছু সিদ্ধান্ত নেন অলোক বর্মা| বিশেষ করে বদলি করার নির্দেশ দেন পাঁচজন অফিসারকে| পাশাপাশি ১০ জন সিবিআই অফিসারের বদলির নির্দেশ রদ করেন তিনি| যে সব অফিসারকে বদলি করার নির্দেশ দেন অলোক বর্মা তাঁদের মধ্যে রয়েছেন, জেডি অজয় ভটনগর, ডিআইজি এম কে সিনহা, ডিআইডি তরুণ গৌবা, জেডি মুরুগেশন, এ ডি এ কে শর্মা| এরপর বৃহস্পতিবার রাতের সিদ্ধান্তে সিবিআই ডিরেক্টর পদ থেকে সরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন হোমগার্ড, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্তার পদে বসানো হয়েছে অলোক বর্মাকে| শুক্রবার সিবিআই-এর অতিরিক্ত অধিকর্তার দায়িত্ব নেওয়ার পরই অলোক বর্মার সমস্ত নির্দেশ প্রত্যাহার করেছেন এম নাগেশ্বর রাও| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top