News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকৃত ন্যায়বিচার হয়নি, নতুন পদ থেকে ইস্তফা দিলেন অলোক বর্মা
Image

প্রকৃত ন্যায়বিচার হয়নি, নতুন পদ থেকে ইস্তফা দিলেন অলোক বর্মা

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): সিবিআই-এর ডিরেক্টর পদ ফিরে পাওয়ার ৩৩ ঘন্টার মধ্যেই ক্ষমতাচু্যত হয়েছেন অলোক বর্মা| বৃহস্পতিবার রাতের সিদ্ধান্তে সিবিআই ডিরেক্টর পদ থেকে সরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন হোমগার্ড, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্তার পদে বসানো হয়েছে অলোক বর্মাকে| কিন্তু, হোমগার্ড, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের ডিজি পদের দায়িত্বভার গ্রহণ করতে নারাজ অলোক বর্মা| কেন্দ্রীয় সরকারের কাছে ইতিমধ্যেই ইস্তফাপত্র জমা দিয়েছেন সদ্য প্রাক্তন সিবিআই অধিকর্তা অলোক বর্মা| বিবৃতি মারফত অলোক বর্মা জানিয়েছেন, ‘প্রকৃত ন্যায়বিচার হয়নি| সিবিআই ডিরেক্টর পদ থেকে সরানোর জন্য গোটা প্রক্রিয়ায় তালগোল পাকানো হয়েছে|’ পার্সোনেল এবং ট্রেনিং ডিপার্টমেন্টের সেক্রেটারিকে লেখা চিঠিতে অলোক বর্মা উল্লেখ করেছেন, ২০১৭ সালের ৩১ জানুয়ারি অবসর নেওয়ার কথা ছিল| এরপরও সিবিআই-এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি| বর্তমানে তিনি আর সিবিআই ডিরেক্টর পদে নেই| ডিজি ফায়ার সার্ভিস, অসামরিক প্রতিরক্ষা বিভাগ এবং হোম গার্ডের ডিজি হওয়ার জন্য তাঁর বয়স অতিক্রম হয়েছে| তাই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত|


সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা পরস্পরের প্রতি দুর্নীতির অভিযোগ এনেছিলেন| ওই পরিস্থিতিতে ২০১৮ সালের ২৩ অক্টোবর মধ্যরাতে দু’জনকেই ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার| আচমকা ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অলোক বর্মা| গত মঙ্গলবার শীর্ষ আদালত জানায়, অলোক বর্মাকে পুনরায় সিবিআই ডিরেক্টর পদে ফিরিয়ে আনতে হবে| সুপ্রিম কোর্টের রায়ের পরবর্তী দিনই বুধবার সকালে সিবিআই অধিকর্তার দায়িত্ব বুঝে নেন অলোক বর্মা| এরপর বৃহস্পতিবার রাতেই সিবিআই ডিরেক্টর পদ থেকে সরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন হোমগার্ড, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের শীর্ষ কর্তার পদে বসানো হয় অলোক বর্মাকে| কিন্তু, হোমগার্ড, দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের ডিজি পদের দায়িত্বভার গ্রহণ করতে নারাজ সদ্য প্রাক্তন সিবিআই অধিকর্তা অলোক বর্মা| 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top