News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে নৃত্য পরিবেশন করবেন হেমা মালিনী
Image

প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে নৃত্য পরিবেশন করবেন হেমা মালিনী

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের বারাণসীতে অনুষ্ঠিত প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে নৃত্য পরিবেশন করবেন বিজেপি সাংসদ হেমা মালিনী।উত্তরপ্রদেশের বারাণসীতে অনুষ্ঠিত হতে চলেছে প্রবাসী ভারতীয় সম্মেলন। আগামী ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন। শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ১৫তম প্রবাসী ভারতীয় সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং জানিয়েছেন, এই সম্মেলনে ‘গঙ্গা’ থিমের উপর বিশেষ নৃত্য পরিবেশন করবেন হেমা মালিনী। সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ ২২ জানুয়ারি বিকেলে গঙ্গা ঘাটেই ‘গঙ্গা’ থিমের উপর নৃত্যানুষ্ঠান পরিবেশন করবেন তিনি।

ওইদিন এই সম্মেলনে বক্তব্য রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের প্রধান অতিথি হিসেবে আসবেন মরিশাস প্রধানমন্ত্রী প্রাভিন্দ জাগনাউথ। এবারের সম্মেলনে বিশেষ শ্রদ্ধাঞ্জালি জানানো হবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে । প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে বিশেষ প্রদশর্নীর আয়োজন করা হবে। পাশাপাশি ভারতের প্রাচীন ঐতিহ্যও তুলে ধরা হবে।প্রসঙ্গত, ২০০৩ সাল থেকে প্রবাসী ভারতীয় দিবসের আয়োজন করা হচ্ছে। প্রতি বছর ৯ জানুয়ারিতে এই সম্মেলনের আয়োজন করা হয়। এবার তা পিছিয়ে জানুয়ারির তৃতীয় সপ্তাহে করা হয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top