News Flash

  • Home
  • Uncategorized
  • মুজফ্ফরপুরে স্ত্রীকে গুলি করে খুন স্বামীর, চাঞ্চল্য
Image

মুজফ্ফরপুরে স্ত্রীকে গুলি করে খুন স্বামীর, চাঞ্চল্য

মুজফ্ফরনগর, ১১ জানুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশের সাহারনপুর জেলায় গৃহবধূকে গুলি করে খুনের অভিযোগ উঠল মৃতার স্বামীর বিরুদ্ধে। শুক্রবার এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, জেলার বড়গাওঁ থানার অন্তর্গত জাদোদা গ্রামে নিজেদের বাড়িতেই বছর আঠাশের স্ত্রী নীলিমা (২৮)-কে গুলি করে তাঁর মদ্যপ স্বামী সঞ্জীব কুমার।


পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় নিজের স্ত্রীকে গুলি চালায় সঞ্জীব কুমার। মদ্যপানে বাধা দেওয়ায় রাগের মাথায় নিজের অনুমতিপ্রাপ্ত রিভলভার দিয়ে স্ত্রীকে গুলি করে সে। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। হাসপাতালে নীলিমা দেবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতার স্বামীর বিরুদ্ধে থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত অধরা অভিযুক্ত সঞ্জীব কুমার। 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top