News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে রহস্যজনকভাবে মৃত্যু নিখোঁজ আরটিআই কর্মীর, ধৃত অভিযুক্ত
Image

উত্তরপ্রদেশে রহস্যজনকভাবে মৃত্যু নিখোঁজ আরটিআই কর্মীর, ধৃত অভিযুক্ত

মুজফ্ফরনগর, ১১ জানুয়ারি (হি.স.): দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকার পর উত্তরপ্রদেশের শামলি জেলায় কান্ধলা থানার অন্তর্গত শাহপুর গ্রামে উদ্ধার হল নিখোঁজ একজন আরটিআই কর্মীর দেহ। এ ব্যাপারে শুক্রবার কান্ধলা থানার পুলিশ জানিয়েছে, গত ২৭ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই আরটিআই কর্মী। মৃতের নাম কাসিম সইফি (৩২)। পুলিশ সূত্রের খবর, গত বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন বছর ৩২-এর ওই আরটিআই কর্মী। মোরাদাবাদে নিজের বাড়ি থেকেই নিখোঁজ হন কাসিম। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর শাহপুর গ্রাম থেকে তাঁর দেহ উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
অন্যদিকে, কাসিম সইফির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অনুসন্ধানের পর বিকাশ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

জেরায় সে আরটিআই কর্মীকে খুনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্তা। তিনি আরও জানান, মৃতের পরিবারের অভিযোগ, সম্পত্তি নিয়ে পুরোনো শত্রুতার জেরে গত ২৭ ডিসেম্বর কুলদীপ নামে অপর এক ব্যক্তির সহযোগিতায় আরটিআই কর্মী কাসিম সইফিকে গুলি করে খুন করে ধৃত বিকাশ চৌধুরী। পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে বিকাশকে গ্রেফতার করে পুলিশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top