News Flash

  • Home
  • Uncategorized
  • ‘৫ মিনিট অউর’ চ্যালেঞ্জ শুরু করলেন ক্রীড়ামন্ত্রী রাঠোর
Image

‘৫ মিনিট অউর’ চ্যালেঞ্জ শুরু করলেন ক্রীড়ামন্ত্রী রাঠোর

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : খেলো ইন্ডিয়া মুভমেন্টের একটি অংশ হিসেবে বুধবার ‘৫ মিনিট অউর’ চ্যালেঞ্জ শুরু করলেন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। এই উপলক্ষ্যে দু-হাতে টেবিল টেনিস খেলতে খেলতে বক্তব্যও রাখলেন তিনি। অলিম্পিকে শ্যুটিংয়ে রুপোজয়ী রাঠোর এদিন ‘৫ মিনিট অউর’ চ্যালেঞ্জে দেশের তাবড় ক্রীড়াবিদ ও অভিনেতাদের নিজেদের শৈশবের গল্প জানাতে বলেন, যখন তাঁরা নিজেদের অভিভাবকের কাছে আরও পাঁচ মিনিট খেলার জন্য চাইতেন।টুইটারে একটি ভিডিও বার্তায় এই ‘৫ মিনিট অউর’ চ্যালেঞ্জ চালু করেছেন ক্রীড়ামন্ত্রী রাঠোর। ভিডিও বার্তাটিতে তিনি বিরাট কোহলি, সাইনা নেহওয়াল, দীপিকা পাডুকোন এবং সলমন খানকে ট্যাগ করে তাঁদের শৈশবের গল্প জানাতে বলেছেন।

টুইট বার্তায় তিনি বলেন, \”আমরা ছোটবেলায় যখন খেলতাম তখনই আমাদের বাবা-মায়েরা হোমওয়ার্কের কথা মনে করিয়ে দিতেন আর আমরা আরও ৫ মিনিট খেলার জন্য তাঁদের কাছে অনুরোধ করতাম। কিন্তু সেই সময় আমাদের হয়ে বলার মতো কেউ ছিল না। আসুন আমরা সকলে দেশের সব শিশুদের পক্ষে কথা বলি এবং তাদের আরও পাঁচ মিনিট বেশি খেলার সুযোগ করে দিই। টুইটারে ‘#৫মিনিটঅউর’ এবং ‘#খেলোইন্ডিয়া’ লিখে আপনারা সকলে আপনাদের শৈশবের আরও পাঁচ মিনিট খেলার গল্প জানান। উল্লেখ্য, এর আগেও রাঠোর নিজের একটি ওয়ার্কআউট ভিডিও টুইট করে বিখ্যাত খেলোয়াড় এবং বলিউড তারকাদের নিজেদের ওয়ার্কআউটের গল্প জানাতে বলেছিলেন। বুধবার পুনেতে \”খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস, ২০১৯\”-এর আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এই ক্রীড়া প্রতিযোগিতায় দেশের প্রথম সারির যুব খেলোয়াড়রা অংশ নিতে চলেছেন। ১৮টি বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা, যার মধ্যে টিম স্পোর্টস রয়েছে ছ’টি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top