News Flash

  • Home
  • Uncategorized
  • জল্পনার অবসান, ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে আইপিএল-এর দ্বাদশ সংস্করণ
Image

জল্পনার অবসান, ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে আইপিএল-এর দ্বাদশ সংস্করণ

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.) : ভারতের মাটিতেই হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ সংস্করণ। প্রতিবছর যে মাসে আইপিএল হয় এবার তা এগিয়ে নিয়ে আনা হবে। তবে এখনও এই টুর্নামেণ্টের সময় সূচী ঠিক হয়নি। বিসিসিআই-এর তরফ থেক এমনই জানানো হয়েছে।
লোকসভা নির্বাচনের জন্য মনে করা হচ্ছিল বিদেশ মাটিতে হতে পারে আইপিএলের ম্যাচ। কিন্তু সমস্ত জল্পনার অবসান করে শেষ পর্যন্ত দেশই হবে বিশ্ব ক্রিকেটের বহু চর্চিত টুর্নামেন্ট আইপিএল। সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স এর দুই সদস্য বিনোদ রাই এবং ডায়না এডুলজি এদিন বৈঠক করেন দিল্লিতে। সেই সভাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০১৯ এর আইপিএল হবে ভারতেই।

এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স প্রধান বিনোধ রাই বলেন, দেশের যেসব জায়গায় খেলা হবে তা কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে। ঠিক হয়, ২৩ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের দ্বাদশ আসর৷ চূড়ান্ত সূচি অবশ্য এখনও তৈরি করা হয়নি৷ বিসিসিআই-এর তরফে বিজ্ঞপ্তি মারফৎ আইপিএল ভারতেই অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে সূচি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে৷ এবছর এপ্রিল-মে মাস নাগাদ লোকসভা ভোট হওয়ার ইঙ্গিত মিলছে৷ তাই যদি হয় নির্বাচনের ভরা মরশুমে বাজার ধরতে হবে আইপিএলকে৷ ভারতীয় বোর্ড অবশ্য চ্যালেঞ্জ নিতে প্রস্তুত৷ এর আগে দু’বার সাধারণ নির্বাচনের জন্য আইপিএল সরে গিয়েছিল বিদেশে৷ ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হত বিসিসিআই-এর ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট৷ পরে ২০১৪ সালে আইপিএলের প্রথমার্ধ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরবআমীরশাহীতে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top