News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ বছরে নিহত আধাসামরিক বাহিনীর ৩১৬ সেনা
Image

পাঁচ বছরে নিহত আধাসামরিক বাহিনীর ৩১৬ সেনা

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি. স.) : গত ২০১৪ সাল থেকে ২০১৮ পর্যন্ত পাঁচ বছরে দেশের বিভিন্ন প্রান্তে আধাসামরিক বাহিনীর প্রায় ৩১৬ জন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, বিগত পাঁচ বছরে বিভিন্ন সংঘর্ষে মারা গিয়েছেন আধাসামরিক বাহিনীর প্রায় ৩১৬ সেনা।


এদিনের লোকসভায় কিরেন রিজিজু বলেন, \”দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংর্ষে ২০১৮ সালে ৬১ জন আধাসামরিক বাহিনীর সেনা, ২০১৭সালে ৭০ জন সেনা, ২০১৬ সালে ৭১ জন, ২০১৫ সালে ৪৩ জন এবং ২০১৪ সালে ৭১ জন সেনা মারা গিয়েছেন। এই পাঁচ বছরে আধাসামরিক বাহিনীর মধ্যে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ), সীমান্ত প্রতিরক্ষা বাহিনী (বিএসএফ), কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ), সশস্ত্র সীমা বল, এবং ইন্দো-তিব্বত সীমান্ত বাহিনী এবং আসাম রাইফেলসের সেনাকর্মীরা নিহত হয়েছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top