News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কেন্দ্র, তোপ আজাদের
Image

রাফাল নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কেন্দ্র, তোপ আজাদের

নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.) : রাফাল নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত কংগ্রেস ও বিজেপির মধ্যে। রাফাল নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করে চলেছেন নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। সোমবার এমনই দাবি করলেন কংগ্রেসের বর্ষীয়ান রাজ্যসভার সাংসদ গুলাম নবি আজাদ।এদিন গুলাম নবি আজাদ বলেন, ‘রাফাল যুদ্ধবিমান নিয়ে এই প্রথম কোনও কেন্দ্রীয় সরকার সংসদের বাইরে এবং ভেতরে ক্রমাগত মিথ্যা কথা বলে চলেছে।’ পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে অপব্যবহার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘বিরোধী দলগুলির ঐক্যবদ্ধ জোট ভাঙার জন্য সিবিআই, ইডির মতো তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। সাড়ে চার বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মসংস্থান, কৃষি এবং মহিলাদের সুরক্ষা নিয়ে বলেছিলেন।

কিন্তু সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আয়কর দফতরকে বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় সরকার।অবৈধ বালি খাদান নিয়ে সিবিআই-এর উত্তরপ্রদেশ এবং দিল্লির একাধিক জায়গায় তল্লাশি ও অখিলেশ যাদবের নাম জড়িয়ে যাওয়া প্রসঙ্গে বলতে গিয়ে গুলাম নবি আজাদ বলেন, লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট করার জন্য সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের বিরুদ্ধে কি ভাবে শমন আনা যায় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র। রাজীব গান্ধীর বিরুদ্ধেও বহু দল জোট বেধে ছিল। কিন্তু কংগ্রেস কখনও সেইসব দলগুলিকে মামলার করার হুমকি দেয়নি। কিন্তু আজ এমন ধরণের পদক্ষেপ কেন মহাজোটের বিরুদ্ধে নেওয়া হচ্ছে। এই স্বৈরাচারী আচরণ দেশবাসী মেনে নেবে না।
প্রসঙ্গত, এদিন লোকসভায় দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমণ বলেন, ‘আমি নিশ্চিত হয়েই বলছি যে ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে হ্যালের সঙ্গে ২৬৫৭০.৮০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও ৭৩০০০ কোটি টাকার বরাত দেওয়া হবে।’ এই সংক্রান্ত যাবতীয় নথি লোকসভায় পেশ করেন প্রতিরক্ষামন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘এই নথিগুলি থেকে প্রমাণিত অধিবেশন কক্ষে দাঁড়িয়ে আমি যা বলেছি যা সত্য। এর বিরুদ্ধ যে সন্দেহ করা হচ্ছে তা ভুল এবং বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top