News Flash

  • Home
  • Uncategorized
  • রাম মন্দির এজেন্ডা নয়, জানিয়ে দিল বিজেপির জোটসঙ্গী এলজেপি
Image

রাম মন্দির এজেন্ডা নয়, জানিয়ে দিল বিজেপির জোটসঙ্গী এলজেপি

পাটনা, ৬ জানুয়ারি (হি.স.) : অযোধ্যায় রাম মন্দির হবে কিনা তা নিয়ে চিন্তিত নন বিজেপির জোটসঙ্গী লোকজন শক্তি পার্টি (এলজেপি)। রাম মান্দির আমাদের এজেন্ডা নয়। অঞ্চলের উন্নয়ন, কৃষক এবং কর্মসংস্থানের উপর আমরা বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। রবিবার এমনই জানালেন লোকজন শক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ান।
লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান রবিবার বলেন, ‘ব্যক্তিগত ভাবে আমি মনে করি রাম মন্দির আমাদের এজেন্ডা হওয়া উচিত নয়। আঞ্চলের উন্নয়ন, কৃষক এবং কর্মসংস্থানের বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া উচিত। তিন রাজ্যের ভোটের ফলাফলের পরও একই কথা আমি বলেছিলাম। রাম মন্দিরের মতো বিতর্কিত ইস্যুতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এনডিএ।’

সম্প্রতি রামবিলাস পাসওয়ানের জানিয়েছিলেন, ‘সংখ্যালঘু এবং দলিতদের ক্ষেত্রে বিজেপির দৃষ্টিকোণ পরিবর্তন করা দরকার।’ আসন্ন লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে বিজেপি এবং লোকজন শক্তি পার্টির মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রামবিলাস পাসওয়ান এবং তাঁর পুত্র চিরাগ পাসওয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে রফা হয় যে আসন্ন লোকসভা নির্বাচনে বিহারে ১৭টি আসনে লড়বে বিজেপি এবং ছয়টি লড়বে লোকজনশক্তি পার্টি। 
অন্যদিকে রাম মন্দির নিয়ে বিজেপি চাপ বাড়িয়ে চলেছে শিবসেনা। পাশাপাশি বিশ্বহিন্দু পরিষদ এবং আরএসএসও বিজেপির উপর বাড়িয়ে চলেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top