News Flash

  • Home
  • Uncategorized
  • বিজয় মালিয়াকে ফেরার ঘোষণা করল আদালত
Image

বিজয় মালিয়াকে ফেরার ঘোষণা করল আদালত

মুম্বই, ৫ জানুয়ারি (হি.স.) : আর্থিক জালিয়াতির দায়ে অভিযুক্ত লিকার ব্যারন বিজয় মালিয়াকে ফেরার ঘোষণা করল মুম্বইয়ের বিশেষ আদালত।শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আবেদনের ভিত্তিতে মুম্বইয়ের বিশেষ আদালত আর্থিক জালিয়াতির দায়ে অভিযুক্ত শিল্পপতি বিজয় মালিয়াকে ‘ফেরার অর্থনৈতিক নিয়ম লঙ্ঘনকারী’ হিসেবে ঘোষণা করেছে। গত বছর আগস্টে তৈরি হওয়া নতুন আইন ‘ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার অ্যাক্ট’ প্রয়োগ করে বিজয় মালিয়াকে পলাতক হিসেবে ঘোষণা করল আদালত। বিচারপতি এমএস আজমি এই আইনের ১২ নম্বর ধারা অনুযায়ী মালিয়াকে পলাতক হিসেবে ঘোষণা করেন। এদিন ইডি-র আইনজীবী এবং মালিয়ার আইনজীবীর বক্তব্য শোনার পর এই ঘোষণা করেন বিচারপতি।বিজয় মালিয়ার বিরুদ্ধে ঋণ খেলাপি এবং আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে। ২০১৬ সালের মার্চ থেকে তিনি ইংল্যাণ্ডের লন্ডন আত্মগোপন করে রয়েছেন বিজয় মালিয়া।


বিজয় মালিয়াকে পলাতক ঘোষণার করার পর এবার তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিজয় মালিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই তাকে দেশে ফেরানোর অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু সম্প্রতি একটি ট্যুইটে তিনি জানিয়েছিলেন, তিনি ১০০ শতাংশ টাকা ফিরিয়ে দিতে প্রস্তুত আছেন। তবে তাঁর বিরুদ্ধে টাকা চুরির যে অভিযোগ উঠছে তা যেন বন্ধ করা হয়। মালিয়া আরও জানান, তিনি একটা টাকাও ধার করেননি। তাঁর কোম্পানি কিংফিশার এয়ারলাইনস ৯ হাজার কোটি টাকার ঋণ নিয়েছিল। তার গ্যারান্টার হওয়াটা কোনও অপরাধের নয়। অন্যদিকে মালিয়ার তরফের উকিলের বক্তব্য। তিনি বহু আগেই মূল টাকার ৮০ শতাংশ ব্যাঙ্কে ফিরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু ব্যাঙ্কের তরফে সেই সময় কিছু জানানো হয়নি এবং তাকে দেশে ফেরানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top