News Flash

  • Home
  • Uncategorized
  • বরফের চাদরে ঢাকা পড়ল ভূস্বর্গ, উত্তরাখণ্ডে জারি তুষারপাতের সতর্কতা
Image

বরফের চাদরে ঢাকা পড়ল ভূস্বর্গ, উত্তরাখণ্ডে জারি তুষারপাতের সতর্কতা

শ্রীনগর ও দেহরাদূন, ৫ জানুয়ারি (হি.স.): শ্বেতশুভ্র তুষারে ঢাকা পড়ল কাশ্মীর উপত্যকা| ভূস্বর্গের সর্বত্রই বরফের চাদরে ঢাকা| শনিবার সকাল থেকে বরফ পড়া শুরু হয়েছে কাশ্মীর উপত্যকায়| অবিরাম তুষারপাতে ঢাকা পড়ে গিয়েছে প্রায় সমগ্র কাশ্মীর| বরফের চাদরে ঢাকা পড়েছে অনন্তনাগ, গুলমার্গ, কোকেরনাগ, সোনমার্গ, পহেলগাম, কাজিগুন্দ, বানিহাল, কুপওয়ারা-সহ বিস্তীর্ণ এলাকা| শ্বেতশুভ্র চাদরে ঢাকা পড়েছে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক| আপাতত গোটা দেশের সঙ্গে ভূস্বর্গের যোগাযোগ এই মুহূর্তে বন্ধ রয়েছে| তুষারপাতের কারণে শ্রীনগর বিমানবন্দর থেকে বন্ধ রয়েছে উড়ান পরিষেবা| তুষারপাতের পর থেকেই তাপমাত্রাও হুহু করে নামছে| এমতাবস্থায় আগামী ২৪ ঘন্টা হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করল জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর|


নতুন বছরের প্রথম সপ্তাহে কাশ্মীর বেড়াতে গিয়ে ভূস্বর্গের অপরূপ এই সৌন্দর্য্য চাক্ষুস করে খুশি পর্যটকরাও| বরফ পড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও নেমে গিয়েছে| শীতে কাৱু হয়েও পর্যটকরা বেরিয়ে পড়েছেন শ্বেতশুভ্র ভূস্বর্গ দেখতে| তবে, তুষারপাতের কারণে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায়, এদিন যে সমস্ত পর্যটকদের বাড়ি ফিরে আসার কথা ছিল তাঁরা পড়েছেন চরম দুর্ভোগে| যুদ্ধকালীন তত্পরতায় রাস্তা থেকে বরফ সরানোর কাজ চলছে| এদিকে, বরফ পড়ার সঙ্গে সঙ্গেই কাশ্মীরের ন’টি জেলায় তুষারধসের সতর্কতা জারি করা হয়েছে| তুষারধসের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ, কুলগাম, বদগাম, বারামুল্লা, কুপওয়ারা, বান্দিপোরা, গান্ডেরবাল, কার্গিল এবং লেহ জেলায়|জম্মু ও কাশ্মীরের পাশাপাশি উত্তরাখণ্ডেও শুরু হয়েছে তুষারপাত| উত্তরাখণ্ডের উত্তরকাশি, চামোলি, রুদ্রপ্রয়াগ, পিথোরগড় এবং বাগেশ্বর জেলায় শনিবার এবং রবিবার, পর পর দু’দিন বরফ পড়ার সম্ভাবনা রয়েছে| হতে পারে বৃষ্টিও| আবহাওয়া দফতরের এই রিপোর্ট পাওয়ার পরই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তরকাশি, চামোলি, রুদ্রপ্রয়াগ, পিথোরগড় এবং বাগেশ্বর জেলার জেলা ম্যাজিস্ট্রেটকে সতর্ক করেছে উত্তরাখণ্ড সরকার| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top