News Flash

  • Home
  • Uncategorized
  • অশান্তি অব্যাহত কেরলে, পৃথক হিংসার ঘটনায় গ্রেফতার ২০ জন অভিযুক্ত
Image

অশান্তি অব্যাহত কেরলে, পৃথক হিংসার ঘটনায় গ্রেফতার ২০ জন অভিযুক্ত

তিরুবনন্তপুরম, ৫ জানুয়ারি (হি.স.): শবরীমালা মন্দিরে ঋতুমতী দু’জন মহিলার প্রবেশকে ঘিরে এমনিতেই উত্তাল দক্ষিণ ভারতের রাজ্য কেরল| এমতাবস্থায় কয়েক ঘন্টার ব্যবধানে কেরলের সিপিআই (এম) বিধায়ক এবং বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়াল| পৃথক ঘটনার তদন্তে নেমে ২০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে কেরলের কান্নুর জেলায় সিপিআই (এম) বিধায়ক শামশেরের বাসভবন লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| বোমার আঘাতে সিপিআই (এম) বিধায়কের বাসভবনের জলের ট্যাঙ্কার-সহ বেশ কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে|


এই ঘটনার কয়েক ঘন্টা পরেই কান্নুরের খালাসারিতে নিজের বাড়িতে ঘুমিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজ্যসভার সাংসদ ভি মুরলীধরন| সেই সময় বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়| পৃথক ঘটনার হতাহতের কোনও খবর নেই| তবে, নতুন করে উত্তেজনা ছড়ায়| উভয় হিংসার ঘটনার তদন্তের নেমে মোট ২০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ|উল্লেখ্য, ইতিহাস রচনা করে কেরলের শবরীমালা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছেন কনকদূর্গা এবং বিন্দু নামে দু’জন মহিলা| শবরীমালা মন্দিরের গর্ভগৃহে পেঁৗছে আয়াপ্পা স্বামীর পুজোও দিয়েছেন কনকদূর্গা এবং বিন্দু| যা ইতিহাস রচনা করেছে| কিন্তু, পঞ্চাশ বছরের নীচে দু’জন মহিলার শবরীমালা মন্দিরে প্রবেশকে ঘিরে প্রতিবাদ-বিক্ষোভে এখনও উত্তাল দক্ষিণ ভারতের রাজ্য কেরল|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top