News Flash

  • Home
  • Uncategorized
  • রেগায় আরও ২-৩ কোটি শ্রমদিবস বরাদ্দের জন্য কেন্দ্রের কাছে আবেদন রাজ্য সরকারের
Image

রেগায় আরও ২-৩ কোটি শ্রমদিবস বরাদ্দের জন্য কেন্দ্রের কাছে আবেদন রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারী৷৷ রেগায় আরও দুই-তিন কোটি শ্রমদিবস বরাদ্দের আবেদন জানিয়েছে রাজ্য সরকার৷ ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ কোটি ৭৮ লক্ষ্যেরও বেশী শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে৷ তাই, রাজ্যে আরও শ্রমদিবস কেন্দ্রের কাছে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ তাঁর দাবি, সম্পূর্ণ এডিসি এলাকায়স্থিত ব্লকে সবচেয়ী বেশী রেগার কাজ দেওয়া হয়েছে৷

শুক্রবার মহাকরণে উপমুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ১ কোটি ৭৮ লক্ষ ১৫ হাজার ৫০২ শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে৷ বিধানসভা নির্বাচনের কারণে বেশ কয়েকদিন রেগায় শ্রমদিবস সৃষ্টি করা যায়নি৷ তবুও নির্দিষ্ট সময়ের আগেই প্রায় ২ কোটি শ্রমদিবস সৃষ্টি করা সম্ভব হয়েছে৷ তিনি জানান, রাজ্যে ৫ লক্ষ ৫০ হাজার ১৪০ পরিবারকে রেগার কাজ দেওয়ার আবেদন ছিল৷ তার মধ্যে ৫ লক্ষ ৫০ হাজার ৮৩ পরিবারকে কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ এর মধ্যে ৫ লক্ষ ২৮ হাজার ৫৯১ পরিবারকে রেগায় কাজ দেওয়া সম্ভব হয়েছে৷

তাঁর দাবি, প্রায় ৭৮ শতাংশ কাজ এডিসি এলাকার জনগণকে দেওয়া হয়েছে৷ তার মধ্যে উপজাতি জনবসতি এলাকায় ৫২৫২ শতাংশ শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে৷ এদিন তিনি জানান, কেন্দ্রীয় সরকার এবছর রেগায় মজুরী বাবদ ৩০৬ কোটি ১৩ লক্ষ টাকা বরাদ্দ করেছে৷ এর মধ্যে ৩০৫ কোটি ৬৫ লক্ষ টাকা খরচ হয়েছে৷ তাঁর আরও দাবি, সবমিলিয়ে এবছর ১ লক্ষ ৪ হাজার ৮১২টি এফটিও দেওয়া হয়েছে, যার পরিমাণ ৩৬ কোটি ১২ লক্ষ টাকা৷ ওই এফটিওগুলির মধ্যে ৩ হাজার ৯২৬টি প্রায় ১০ কোটি ৩৯ লক্ষ টাকা এখনও বকেয়া রয়ে গিয়েছে সাতদিন ধরে৷ বিষয়টি ইতিমধ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দৃষ্টিতে নেওয়া হয়েছে৷

উপ-মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, ২০১৮-১৯ অর্থবছরে অনুমোদিত লেবার বাজেটে ৮৯ শতাংশ পূরণ করতে পেরেছে৷ তাই কেন্দ্রের কাছে আরও ২ থেকে ৩ কোটি শ্রমদিবস অনুমোদনের আবেদন জানানো হয়েছে৷ এক তথ্য তুলে ধরে উপ-মুখ্যমন্ত্রীর দাবি, ধলাই জেলায় সবচেয়ে বেশী রেগায় কাজ বরাদ্দ করা হয়েছে৷ তাঁর কথায়, সম্পূর্ণ এডিসি এলাকায় অবস্থিত মোট ২৩টি ব্লকে ৭৪ লক্ষ ২২ হাজার ৪৭৯ শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে৷ আংশিক এডিসি এলাকায় অবস্থিত ১৭টি ব্লকে ৬৪ লক্ষ ৭৪ হাজার ৪৫৬ শ্রমদিবস সৃষ্টি করা হয়েছে৷ এডিসি এলাকার বাইরে অবস্থিত ১৮টি ব্লকে ৩৯ লক্ষ ১৮ হাজার ৫৬৭ শ্রমদিবস সৃষ্টি হয়েছে৷ ফলে, রাজ্যে রেগায় কাজ নেই বিরোধীদের এই দাবিকে তিনি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top