News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে, তাই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ : অর্থমন্ত্রক
Image

প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে, তাই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ : অর্থমন্ত্রক

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): প্রয়োজনের তুলনায় অনেক বেশিই রয়েছে, তাই আপাতত ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ রাখা হয়েছে| শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব সুভাষ চন্দ্র গর্গ| ২০১৬ সালের নভেম্বর মাসে বিমুদ্রাকরণের পর ২০০০ টাকার নোট বাজার নিয়ে আসে কেন্দ্রীয় সরকার| বছর দু’য়েকের মধ্যে এই নোট ছাপানো বন্ধ করে দিতে হচ্ছে| কারণ হিসেবে প্রথমে শোনা যাচ্ছিল, ২০০০ টাকার নোটের মাধ্যমে আর্থিক নয়ছয় ও কর ফাঁকির ঘটনা বেড়েছে| সেই কারণেই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার|


২০০০ টাকার নোট ছাপানো বন্ধ হয়ে গিয়েছে, এই খবরের সত্যতা স্বীকার করে শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব সুভাষ চন্দ্র গর্গ জানিয়েছেন, প্রয়োজন মতোই ছাপানো হয়েছিল ২০০০ টাকার নোট| বাজারে মোট যত টাকা সার্কুলেশনে রয়েছে তার মধ্যে ৩৫ শতাংশই ২০০০ টাকার নোট| দেশজুড়ে গুজব ছড়িয়েছিল, ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নিচ্ছে কেন্দ্র| এদিন সেই গুজবে জল ঢেলে দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব সুভাষ চন্দ্র গর্গ জানিয়েছেন, প্রয়োজনের তুলনায় অনেক বেশিই রয়েছে| তাই আপাতত ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ রাখা হয়েছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top