News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে সিডনিতে শতরান হাঁকালেন ঋষভ পন্ত
Image

অবশেষে সিডনিতে শতরান হাঁকালেন ঋষভ পন্ত

সিডনি, ৪ জানুয়ারি (হি.স.) : অস্ট্রেলিয়া সফরে অবশেষে শতরান হাঁকালেন ঋষভ পন্ত৷ স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম এবং টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান করলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান৷ শুধু তাই নয়, নিমেশে দেড়শো রানের গণ্ডি টপকে কেরিয়ারের সর্বোচ্চ টেস্ট ইনিংস খেলেন তিনি৷ নটিংহ্যামে তাঁর টেস্ট অভিষেক৷ সাউদাম্পটন ঘুরে ওভালে কেরিয়ারের তৃতীয় টেস্টেই ঝকঝকে সেঞ্চুরি৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোট ও হায়রাবাদে দু’টি টেস্টে আউট হন নব্বইয়ের কোঠায়৷ অস্ট্রেলিয়া সফরে প্রথম তিন টেস্টে ২৫ থেকে ৩৯ রানের মধ্যে ঘোরাফেরা করছিলেন৷ অবশেষে সিডনিতে এসে ফের শতরানের মুখ দেখলেন ঋষভ পন্ত৷


লাঞ্চে ঋষভ অপরাজিত ছিলেন ব্যক্তিগত ২৭ রানে৷ দ্বিতীয় সেশনে ৬১ রান যোগ করেন তিনি৷ ৪টি বাউন্ডারির সাহায্যে ৮৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করা পন্ত চায়ের বিরতিতে নটআউট ছিলেন ৮৮ রান করে৷ টি ব্রেকের পর ব্যক্তিগত শতরান পূর্ণ করলেও অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এই তরুণ তুর্কি শতরানে পা রাখেন৷ এদিনে ক্রিজের অপর প্রান্তে ধ্বংসাত্মক মেজাজে ছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও৷ পন্তের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন জাদেজাও৷ ঝড়ের গতিতে ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছে যান তিনি৷ শতরানের ইঙ্গিত ছিল জাদেজার ব্যাটেও৷ তবে রান তোলার গতি বাড়ানোর চেষ্টায় তিনি আউট হয়ে বসা মাত্র ভারত প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে৷ ৭ উইকেটে দলগত ৬২২ রানের মাথায় প্রথম ইনিংস ডিক্লেয়ার করেন কোহলি৷ 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top