News Flash

  • Home
  • Uncategorized
  • আশাহত চেতেশ্বর পূজারা, ১৯৩ রানে আউট
Image

আশাহত চেতেশ্বর পূজারা, ১৯৩ রানে আউট

সিডনি, ৪ জানুয়ারি (হি.স.) : আশাহত হলেন চেতেশ্বর পূজারা৷ দ্বিশতরানের দোড়গোড়ায় পৌঁছেও অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার ডাবল সেঞ্চুরির স্বাদ নিতে ব্যর্থ হলেন পূজারা৷ মাত্র ৭ রান দূরে থামলেন টিম ইন্ডিয়ার নম্বর তিন এই ব্যাটসম্যান৷ ১৯৩ রানে নাথান লায়নের শিকার হলেন তিনি৷
এসসিজি-তে দ্বিতীয়দিন অজি বোলারদের বিরুদ্ধে লড়াই জারি ছিল ভারতীয় ব্যাটসম্যানদের৷ শুক্রবার চার উইকেটে ৩০৩ রানে খেলা শুরু করে লাঞ্চে ভারতের স্কোর ছিল পাঁচ উইকেটে ৩৮৯ রান৷

হনুমা বিহারী প্যাভিলয়নে ফিরলেও লড়াই চালিয়ে যান পূজারা৷ পঞ্চম উইকেটে ১০১ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত ৪২ রানে নাথান লায়নের শিকার ছিলেন বিহারী৷ আর ব্যক্তিগত ১৮১ রানে লাঞ্চের পর খেলা শুরু করে ১২ রান যোগ করে প্যাভিলিয়নে ফিরে যান পূজারা৷ অতিরিক্ত ডিফেন্সিভ হতে গিয়ে লায়নের হাতে কট অ্যান্ড বোল্ড হন সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান৷ব্যক্তিগত ১৩০ রানে এদিন খেলা শুরু করা পূজারা লাঞ্চের আগে যোগ করেন ৫১ রান৷ সাবলীল ভঙ্গিতেই টপকে যান দেড়শো রানের গণ্ডি৷ পূজারা প্রাচীরে প্রতিহত হন অজি বোলারদের প্রয়াস৷ সিরিজের প্রথম টেস্ট অ্যাডিলেড ওভালে ১২৩ রানের ইনিংস খেলেই তাঁর ফর্মের ইঙ্গিত দিয়েছিলেন পূজারা৷ তার পর মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পর সিডনিতে গোলাপি টেস্ট৷ শেষ দু’টি টেস্টে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়া সফরে তিনটি সেঞ্চুরি করে বৃহস্পতিবার সিডনি টেস্টের প্রথম দিনেই সুনীল গাভাস্করকে ছুঁয়েছিলেন পূজারা৷ তাঁর সামনে রয়েছে কেবল বিরাট কোহলি৷ ২০১৪-১৫ মরশুমে অস্ট্রেলিয়া সফরে ভারতীয়দের সর্বাধিক চারটি টেস্ট সেঞ্চুরি রয়েছে কোহলির৷


ডাবল সেঞ্চুরি হাতছাড়া হলেও এদিন অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক বল ফেস করার ক্ষেত্রে রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলেছেন পূজারা৷ এদিন সর্বাধির ১২০৩ বল খেলার রেকর্ড ছিল দ্রাবিড়ের দখলে৷ কিন্তু শুক্রবার সাকালেই দ্রাবিড়কে টপকে নজির গড়েন পূজারা৷ টপকে যেতে পারতেন তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রানকেও৷অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগে দু’টি ডাবল সেঞ্চুরি রয়েছে পূজারার৷ এদিন তৃতীয় ডাবল মিস করেন৷ ২০১২ প্রথমবার হায়দরাবাদ টেস্টে অজিদের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন৷ তার পর ২০১৭ রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন৷ কিন্তু এদিন অল্পের জন্য থেমে যান ভারতীয় ক্রিকেটের নয়া ডিপেন্ডেবল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top