News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতীক্ষার অবসান, সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি ৪ জানুয়ারি

প্রতীক্ষার অবসান, সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি ৪ জানুয়ারি

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে শুক্রবার, ৪ জানুয়ারি| ওই দিন সুপ্রিম কোর্টে শুনানি হবে অযোধ্যা মামলার| সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এস কে কউলের বেঞ্চে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানির সম্ভাবনা| প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সিদ্ধান্ত নেমে অযোধ্যা মামলার শুনানি কি ভাবে হবে এবং কবে থেকে হবে| ২০১০ সালে বিতর্কিত জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখরা এবং রাম লাল্লার মধ্যে সমানভাবে ভাগ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট| এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ১৪টি আবেদন জমা পড়েছে|

এর আগে ২০১৮ সালের ২৯ অক্টোবর অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালত জানায়, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুনানির দিনক্ষণ ঠিক হবে| অযোধ্যায় মামলায় তৈরি হতে পারে নতুন বেঞ্চ| সম্ভবত নতুন বেঞ্চই স্থির করবে শুনানির নতুন তারিখ| অযোধ্যার বিতর্কিত জমি সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত কি রায় দেয় সে দিকেই নজর গোটা দেশবাসীর|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top