News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় নৌকাডুবি : মৃতের সংখ্যা বেড়ে ৯, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

ওডিশায় নৌকাডুবি : মৃতের সংখ্যা বেড়ে ৯, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

পারাদ্বীর ও ভুবনেশ্বর, ৩ জানুয়ারি (হি.স.): ওডিশার কেন্দ্রাপড়া জেলায় মহানদী নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৯ জন| দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চালানোর পর বুধবার গভীর রাতে উদ্ধার হয়েছে আরও আটটি দেহ| যদিও, এখনও পর্যন্ত একজনের কোনও খোঁজ নেই| কেন্দ্রাপড়া জেলা কালেক্টর ডি সতপতি জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ন’টি দেহ উদ্ধার হয়েছে| তল্লাশি অভিযান চলছে, যদিও এখনও পর্যন্ত একজনের কোনও খোঁজ পাওয়া যায়নি|’ মহানদী নদীতে নৌকাডুবির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক| বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘোষণা করেছেন, নৌকাডুবির ঘটনায় মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে| 

জেলা কালেক্টর জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় কেন্দ্রাপড়া জেলার নিপানিয়ার কাছে মহানদী নদীতে ডুবে যায় একটি নৌকা| ‘অভিশপ্ত’ নৌকাটিতে সেই সময় ১০ জন ছিলেন| নৌকাডুবির কয়েক ঘন্টার মধ্যেই একজন মহিলার দেহ উদ্ধার হয়| পরে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে আরও আটটি দেহ উদ্ধার করা হয়েছে| তবে, এখনও পর্যন্ত একজনের কোনও খোঁজ নেই| আপাতত তল্লাশি অভিযান চালাচ্ছে দমকল এবং ওডিশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স (ওডিআরএএফ)| জেলা কালেক্টর আরও জানিয়েছেন, মৃতদের মধ্যে দু’জন মহিলার বয়স ৪০-৪৫ বছরের মধ্যে এবং সাতটি শিশুর বয়স ৭-১০ বছরের মধ্যে| নিহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top